সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৬৫

ড. তাইবুন নাহার রশীদ,

(গত পর্বের পর) : আমি যেন তখন অন্য জগতে অবস্থান করছিলাম। সুশান্ত বলল, কিরে প্রশান্ত ফিরবিনা, না এখানেই থাকবি ? আমি যেন আচ্ছন্নের জগতে প্রবেশ করেছিলাম। সুশান্তের কথায় আমার আচ্ছন্নতা কেটে যাচ্ছিল। বললাম চল। উমা সমুদ্রের কাছে থেকে যেতেই চায়না। বাহ কি সুন্দর, চলনা দাদু ষ্ট্যাচু অফ লিবার্টির কাছে যাই ? সুশান্ত আরে বাবা সমুদ্র এখানে অনেক অনেক আছে। কত দেখবে এখন চলত বাপু। নিউইয়র্ক, নিউজার্চি, রিচমন্ড, জর্জিয়া, ভার্জিনিয়ার উপর দিয়ে গাড়ী দ্রুত চলছিল। আমি দূর আকাশের পানে নির্নিমেষ নয়নে তাকিয়ে ছিলাম। সেখানে, যেখানে আকাশ আর সাগর পরস্পর চুম্বনা বন্ধ।
সুশান্ত বলল, আরে আরে এখানে আমাদের ডোরা থাকে, বুঝলে উমা। উমা বলল, চলনা ডোরাদির কাছে যাই ? দোলা বলল, বলনা দাদু ডোরা কে ? আমি বললাম, সুশান্তকে জিজ্ঞাসা কর না ? সুশান্ত ডোরা কে তা প্রশান্ত দাদুকে জিজ্ঞাসা কর। আমি বললাম, যার বিয়ে তার খোজ নেই, পাড়া পরশীর ঘুম নেই।
দোলা খুব উৎসাহ নিয়ে বলল ও দাদু বল না ? আমি বললাম, আমার ক্লাশ ফ্রেন্ড। একসাথে বরিশাল বি.এম. কলেজে পড়াশুনো করেছি। সেখান থেকে এখানকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসার। দোলা বলল, চল না দাদু; দেখা করে যাই। আমি বললাম, চিঠি দেয়না। কি প্রয়োজন তার কাছে যাওয়া ? আমি কোন প্রয়োজন দেখি না। সুশান্ত চুপ করেছিল, কোন জবাব দিল না। গাড়ী চলছিল, চলছিলত-চলছিলই। কোন ক্লান্তি নেই, শ্রান্তি নেই। সন্ধ্যা ৭টায় গিয়ে আমরা ওয়াশিংটনে একটা মোটেলে আশ্রয় নিলাম। হোটেলে খাওয়া-দাওয়া করে যার যার ঘরে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম।
সকালে আবার আমরা পাড়ি জমালাম। তখন পথে দুপুর এর লাঞ্চ সেড়ে নিলাম। সারা পথে বাংলাদেশের মত তাল গাছ, নারকেল গাছ, নদী-নালা আমার মনকে আছন্ন করে রেখেছিল। আমার সোনার বাংলা, সোনার ধানে এখন সোনায় সোনায় ছেঁেয় আছে। আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছিল, ওরে ফিরে আয় তোরা দেখে যা না আমরা কেমন আছিরে। আমরা ফ্লোরিডায় পৌঁছে গেলাম। ফ্লোরিডা আমাদের বাংলাদেশ এর মত। আমরা কিচমিতে গিয়ে মোটেলে আশ্রয় নিলাম। মোটেলে এসে পূর্ণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। দু’দিন খেলাম ও ঘুমালাম। তারপর এদিক-ওদিক ঘুরে ঘুরে দেখলাম।
ডিজনীতে যাওয়ার জন্য দোলা-উমা আবদার ধরল। সুশান্ত বলল কিরে প্রশান্ত ক্লান্তি দূর হল ? বললাম, কিছুটা হল, তবু বড় ভাল লাগছেনা। সেদিন দুপুরে আমি ম্যাগডোনালে খেতে গেলাম। আমরা ৪ জন এক টেবিলে বসে খাচ্ছি, গল্প করছি। হঠাৎ একটি বাঙ্গালী মেয়ে ঢুকল, সঙ্গে দু’জন বাঙ্গালী মহিলা, ওরা খেতে আসছে। আমি খেয়ে দেয়ে দেখি ওরা চলে যাচ্ছে। কাছে গিয়ে বললাম, প্লিজ ম্যাডাম ঠিকানাটা বের করে দিলাম। মেয়েটি হাতে নিয়ে হেসে ফেলল। এযে আমারই বাড়ীর ঠিকানা, এ ঠিকানা পেলেন কোথায় ? আমি বললাম, কেন মন্ট্রিলে আপনার বাবা-ভাই ওনারা দিলেন। মেয়েটির চোখ দুষ্টু ছল ছল করছিল বাবা ? বাবা কেমন আছে ? তার শরীর ভালত ? দাদা কেনম আছে ? ভাল ভাল সব ভাল। মেয়েটি বলল আসুন না আমার বাসায়। একটি স্লিপে পুনরায় ফোন নং দিল। মেয়েটি বলল সকলকে নিয়ে আসুন না একদিন আমার ওখানে ?

(চলবে———-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।