সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৬৩

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : উমা বলল, প্রশান্ত বাবু হাত-মুখ ধুয়ে চা খান। দোলা এস আমার সাথে এস বাঃ বেশ সুন্দর নাতনী-ত আপনার। নামটাও বেশ সুন্দর, দোলা। সুশান্ত তাড়াতাড়ি করে বাসায় এসে আমাকে জড়িয়ে ধরল। দু’বন্ধুতে আমাদের অনেক কথা হল। তখন বেশ গরম পড়ে গেছেত খবরের কাগজটা একবার হাতে নিয়ে চোখ বুলিয়ে গেলাম। মন্ট্রিল থেকে টরেন্টো অনেক বড় ও অনেক সুন্দর, আমার খুব ক্লান্তি এসে গিয়েছিল। একটানা এত ঘণ্টা গাড়ী চালান বেশ পরিশ্রম না ? একটু ঘুমিয়ে নিতে চেষ্টা করলাম, সুশান্ত আমার এক ঘরেই বিছানা পড়ল। দোলার উমার ঘরে থাকবার আয়োজন হল। সুশান্তকে পেয়ে মনের অনেক কথা অনায়াসে ওকে বললাম। সুশান্ত সব জানে, সব বোঝে। ডোরার চিঠি আমাকে দেখাল কি প্রাণ খোলা চিঠি। কি প্রাণ কাঁদা কথা। কিন্তু আমি কি অপরাধ করেছি ? যে আমাকে চিঠি দেয় না ?
সুশান্ত বলল, তুই বিশ্রাম কর প্রশান্ত। আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিলুম। ঘুমিয়ে যেন আমার অনেক ভাল লাগছিল। অনেক দুঃখ-কষ্ট-ব্যথার উপশম হল। দোলা উমাকে পেয়ে বৌদি বৌদি করে ছুটাছুটি করছিল। কোথা থেকে তেতুল পেয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ আরাম করে মুখ রোচক ভাবে খাচ্ছিল। এক মুহূর্তের মধ্যে ওদের করে নিতে ওর দেরি হলনা। উমাও ওকে পেয়ে ধন্য হয়েছে। সুশান্ত বলল, দেখছিস প্রশান্ত। উমার কত আনন্দ হয়েছে দোলাকে পেয়ে। আমি আড় চোখে চেয়ে দেখছিলাম। সত্যি মানুষের জীবনের একটা সাথীর অনেক মূল্য। সুশান্তর ইউনিভার্সিটির এখন ছুটির দিন পাঁচেক বাকী।
সুশান্ত বলল, প্রশান্ত এ কয়দিন আমরা এখানে ঘোরা ফিরা করি। তারপর ভার্জিনিয়ায় যাব। আমি চমকে উঠলাম ভার্জিনিয়া ? কেন ভার্জিনিয়া দোষ করল কি ? আমি বললাম তুই আমাকে অবাক করলি সুশান্ত। যে একটা চিঠি দেয়না, আমি তার ওখানে কিছুতেই যাব না। আমাকে বলেছে তোকে নিয়ে বেড়িয়ে আসতে। কেন ? ডোরাকি আমাকে চেনে না ? সে আমাকে লিখতে পারে না ? যদি একান্তই যাই তবে ডিজনীতে যাব কিন্তু ভার্জিনিয়ায় আমি যাব না। মায়া মি যেতে পারি মোটেলে থাকব। আমার চোখ দুটু দুঃখে ব্যথায় কষ্টে ছল ছল করছিল। সুশান্ত বলল বেশ তোর যা খুশী।
বিকেলের দিকে সুশান্ত ওর এক বন্ধুর বাসায় নিয়ে গেল বেড়াতে। ভদ্রলোকের মা-বাবাও বেড়াতে এসেছেন ছেলের বাসায়। ভদ্রলোকের নাম দেবব্রত। দেবব্রতের বাবা খুব বুড়ো হয়ে পড়েছেন। মা খুব বুড়ো, কিন্তু কপালে সিদুরের লাল ফোটা, সিথির সিদুর চকচক করছে। লাল চওড়া পাড়ের শাড়ী, হাত ভর্তি সোনার চুড়ি, দু’গাছা করে শাখা পড়া আছে, ভদ্রমহিলা খুব ভাগ্যবান যে এখনও স্বামী বেঁচে আছে। আমরা ফ্লোরিডা যাব শুনে অস্থির হয়ে উঠলেন। দেবব্রতের বাবা তাড়াতাড়ি উঠে একটা পেন্সিল নিয়ে ঠিকানা লিখে আমার হাতে গিয়ে বলল। এই ঠিকানাটা তোমার কাছে রাখ। আমার চেয়ে থাকে ফ্লোরিডায় (কিচামিতে) তুমি একটু কষ্ট করে আমার মেয়ের খোঁজ খবর নিয়ে এস। কতদিন আমার মেয়ে নিশাকে দেখিনা। সেই যে বিয়ের পর গেল প্রায় ৫ বছর। আর আমিও যেতে পারি না। ওরাও আসে না, দেবব্রতকে কত বলি দেবব্রত একটু মেয়ে নিশাকে দেখে আয়, দেবব্রত বলে সময় পাই না। জান বাবা জান ওরা কোনদিন-ই সময় পাবে না।

 

(চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।