মধ্যরাত : পর্ব-৬০

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : ক্যামেলিয়ার সমস্ত ঘর বাড়ীটায় সেদিন ঘুরে ঘুরে দেখলাম। ড্রইং রুমটা সুরুচিপূর্ণ, বেডরুম এ শান্তি ও সুষমা বিকাশের একটি ¯িœগ্ধতা। ডাইনিং রুম গৃহলক্ষীর সাক্ষী হয়ে কালের স্বাক্ষ্য দেয়। কিচেন পরিস্কার পরিচ্ছন্ন ধোপ ধুবস্ত, যেন ঝকঝক করছে। লক্ষী পুজোর দিন বোধ হয় লক্ষী এ ঘরেই এসে নামবে। ক্যামেলিয়া ? ও যেন নিজেই শরতের ¯িœগ্ধ গন্ধে ভরা এক ক্যামেলিয়া। সুন্দর হাসি হাসি, খুশি খুশি মুখ নিয়ে এসে আমাদের স্বাদর সম্ভাষণ জানাল। ডাঃ হাসান আমাদের কাছেই বসে গল্প করছিলেন তার দেশের গল্প, এখানকার গল্প।
ক্যামেলিয়া (মিসেস হাসান) আমরা চা খাব না কফি খাব ? জিজ্ঞাসা করলেন- দোলা বলল, আমি চা কফি কোনটাই খাই না। আমি বললাম চা দিন। ক্যামেলিয়া হেসে বলল, ডালমুড ? পটেটো চিপস ? টফি ? কোনটা খাবে দোলা ? দোলা হেসে উঠল। সত্যি আপনার কথা শুনে হাসতে ইচ্ছে করে। আমি কি বাচ্চা ? ক্যামেলিয়া বলল নিশ্চয়ই ? তুমি এখন অনেক ছেলে মানুষ আছ। আচ্ছা তা হলে তোমাকে সিঙ্গারা করে দেই ? আশ্চর্য্য অল্পক্ষণের ভিতর সুন্দর আলুও বাদামের পুর দিয়ে মচমচে সিঙ্গারা খাওয়ার জন্য উপহার দিলেন।
ওর বাড়ীটা যেন একগুচ্ছ কবিতার মত। যেন কত কথা, কত ভাষা, আনাদি অনন্ত কালের স্বপ্ন এনে দেয়। নিবিড় গাছপালা একটি একটির সাথে মিশে নিগুড় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। চক চকে লন, যেন সবুজ গালিচা বিছানো। বারান্দায় ছোট্ট একটি বসবার আয়োজন। তাতে সুন্দর হাতের যতেœর প্রছন্ন আভাষ। স্বামী-স্ত্রী দুজনেরই বসে বোধহয় অবসর সময়ে গল্প করে সামান্য সময় কাটান। বন্ধু-বান্ধবরা আসলে বোধ হয় এখানে বসে। লনটা দেখে আমার ভারি ভালো লাগল। নিরব নিঝুম, নিস্তব্ধ, কোলাহল বিহীন বাসর রাতের কথা স্বরণ করিয়ে দেয় শুধু তুমি আর আমি। ক্যামেলিয়া তেমনি কবির কবিতার মত এ বাড়ীর মান মর্যাদা সুন্দরের পাদ পদতলে দাঁড়িয়ে লক্ষ্মীর গরিমার গরিয়সী হয়ে থাকবে। বৈশিষ্টের মহিমায় বিশিষ্ট হয়ে ক্যামেলিয়া সকলের বিশ্ময় ছড়াবে।
দোলা বলল দাদু বাড়ী যাবে না ? আমার যেন অনেক কথা মনে পড়ে। ওর সাথে আমার দেখা হয়েছিল আরও কয়েক বছর পূর্বে। দোলা শেল্ফ থেকে কবি গুরু রবি ঠাকুরের সঞ্চয়িতা বের করে পড়তে লাগল। ক্যামেলিয়া ডাঃ মোহিতের স্ত্রী। কিন্তু আমার যেন ওকে মিসেস হাসান না বলে ক্যামেলিয়া ওর নাম ধরে লিখতে ভালো লাগে। আমি ওকে যতদেখি তত বিশ্ময় বোধ করি। কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আরম্বও নেই, আভিজাত্যে সুষমা মন্ডিত মুখ খানা যেন শরতের মেঘমুক্ত নীল আকাশের শিউলি বিছানো পথের শুভ্রশান্ত বড় বিলের বুকে যেন জল পদ্ম ফুটে থাকে মনে হয় তেমনি। কাজল কালো ডাগর ডাগর দুটি চোখ টানা আয়ত ভুরু। ওর সাথে দেখা হয়েছিল এক বিবাহ আসরে আরও বছর কয়েক পূর্বে। কিন্তু আমি তখন ওকে এত ভালো করে অনুভব নিয়ে ওর অনুরাগকে স্পর্শ করে দেখিনি। কিন্তু ডাঃ ওয়াজেদ খানের বাড়ীতে গায়ে হলুদে ওর প্রতি আমার চেতনা ফিরে আসে। সকলেই গায় হলুদের তত্ত্ব নিয়ে ব্যস্ত সমস্ত ছড়াছড়ি, দৌড়াদৌড়ি। অনেকে নিয়ে এসে হলুদের পার্টিতে বসান হল। সকল বৌ রাই কনেকে হলুদ ছোয়াচ্ছে। মিষ্টি খাওয়াচ্ছে। টেলিভিশনে ভিডিওতে ছবি উঠানের জন্য সজাগ দৃষ্টি রাখছে। কনে লাজুক লাজুক চোখে, মাঝে মাঝে চোখ তুলে দেখছে। কনের আলুলায়িত কুন্ডল কেশ মাটি ছুই ছুই করছে। সকলেই দামী দামী শাড়ীর ঝলমলে অঙ্গ বেষ্টিত।
(চলবে——-)
