মধ্যরাত : পর্ব-৫৯

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : শ্যামল দূর থেকে দোলার লাজ রক্তিম মুখখানা দেখছিল। ও খুব লজ্জা পাচিছল, তবু তবু ধীরে ধীরে দোলার পাশে এসে দাাঁড়াল কেমন আছো দোলা ? দোলা মুখ তুলে বলল, তুমি ? শ্যামল বলল ভালো। কেমন লাগল বই ? খু-উ-ব ভালো। ডাঃ মোহিত হাসানের স্ত্রীও এসে পাশে দাঁড়াল। ও প্রশান্ত বাবু এ কে ? বললাম, নাতনী। মিসেস বললেন, বিয়েই করলেন না নাতনী হল কোথা থেকে ? বললাম, বড়দি’র ছেলের মেয়ে। আমার কাছে থেকে পড়াশুনা করতে এসেছে। তা ভালো, খুব ভালো। তা আমাদের বাসায় একদিন বেড়াতে আসবেন, আপনি-ত আমাদের বাসায় আর অনেকদিন আসেন না।
বললাম, আসব ভাবি একদিন দেখে নিবেন, আমি এসে গেছি। দোলাকে আনবেন কিন্তু। শ্যামল একবার বলল, চলুন না দাদু চা খাই। দোলা বলল না মাথা ধরেছে। তুমি বাসায় এস শ্যামল। ওকে যেন আমার ভাল লাগে ছেলেটা বড় ভদ্র ও বিনয়ী পড়াশুনায়ও ভাল। দোলার প্রতি ওর একটা সজাগ দৃষ্টি রয়ে গেছে। দোলা ওকে বেশী আলাপ করতে লজ্জ্বা পায়। সেদিনের মত সিনেমা হল থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। রান্না-বান্না দোলার পড়াশুনো আমার ইউনিভার্সিটি সময়ে কোথায় ? বেড়ানো গাল-গল্প করা। তবুও পরিচিত-অপরিচিত সকলের সাথে আলাপ একটু আধটু বেশী আছে। নিজকে বাঁচিয়ে রাখার জন্য।
সেদিন দোলা বলল, চলনা দাদু, ডাক্তার মোহিত হাসানের বাসায় যাই। আমি বললাম, ফোন করে দেখি। ফোন করলাম, মোহিত হাসান ফোন ধরল। হ্যালো আমি প্রশান্ত বলছি ও আচ্ছা কেমন আছেন ? আমি বললাম, আমার নাতনী আপনার বাসায় আসতে চায়। ও তা খুব ভাল, খুব ভাল বেড়াতে আসবে ? আসুক না, আসলে ক্যামেলিয়া খুব খুশী হবে। দোলাকে বললাম, দোলা তৈরী হয়ে নাও। দোলা তৈরী হয়ে এল। গেলাম অনেক দিন পর ওদের বাসায়। বাড়ীর দরজায় গিয়ে কলিং বেল টিপলাম। দরজা খুলে দিল, ড্রইং রুমে বসে পড়লাম। ড্রইং রুমে ক্যামিলিয়ার বাবা এবং মায়ের ছবি দেখে আমি চমকে উঠলাম। এ যে রাজ কুমারীর মত চেহারা। ওর মায়ের তেমনি নাক, চোখ, মুখ, ভুরু, বড় বড় ভাসা ভাসা দুটু চোখ। যেন কোন কোন শত শত বছরের আভিজাত্য লুকিয়ে আছে এ চেহারায়। ওর বাবাও তেমনি বেশ বংশীয়। গাম্ভীর্য্য পূর্ণ লালিত্যে ভরা মুখ খানা।
চলবে——–
