সর্বশেষঃ

ভোলায় সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

 

ভোলায় সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, অভিব্যক্ত ঢাকা সিটির মেয়র, জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার ( ৬ই এপ্রিল) বিকেলে শহরের উকিল পাড়া তার বাসভবন শান্ত নীড়ে মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নাজিউর রহমানের বড় ছেলে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ছোট ছেলে জাতীয় পার্টি (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন উপস্থিত ছিলেন।

এছাড়া দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সদর উপজেলার সভাপতি মোঃ আঃ জলিল মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার বুলবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছেত বাচ্চু হাওলাদারসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রিয়াজ উদ্দিন কাসেমী। দোয়া মাহফিলে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক জীবনের নানা সাফল্য তুলে ধরেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।