ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
দৌলতখানে আখ খেত থেকে যুবকের লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে আবু তাহের (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি আখ খেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু তাহের উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা ছাদেক হোসেনের ছেলে।
দৌলতখান থানা (ওসি তদন্ত) শাহাদাৎ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা আখ খেতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত’র রিপোর্ট পাওয়া গেলে এটি হত্যা না আত্মহত্যা কারণ জানা যাবে বলে জানান তিনি।’
