সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৫৬

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : কিন্তু যখন কাছে এল, যৌবনের উদ্দমতা-উচ্ছলতা চাওয়া পাওয়ার আকাঙ্খা স্থগিত হয়ে এসেছে কাছে পেলে ভাল লাগে। না পেলে মন অস্থির হয়না, ব্যকুলিত হয়ে পাবার প্রত্যাশা করে না। সৃষ্টির সেরা জীব মানুষতো সব অঙ্কেও হিসেব মিলাতে পারে। কিন্তু জীবন অঙ্কেও হিসেব তো কেউ কোন দিন মিলাতে পারেনি, পারবেও না। মানুষের মন খুব অদ্ভুত জিনিস। সবাইকে সবার ভালো লাগে না, ভালোও বাসে না। কখন যে কে কাকে ভালবাসে তা বলা কঠিন।
ভালবাসার ভান্ডার কখনও শুন্য হয় না। মানুষ শুধু দিতে ভুলে গেছে। না হলে পৃথিবী আরো সুন্দর হতো। ডোরাও যেন আমাকে দেখে উষ্ণ মনে আনন্দের সঞ্চারণ করেছিল সীমাহীন চাঞ্চল্যের। প্রকৃতির অমোঘ টানেই প্রেম বোধ জেগে উঠে ও আমার কাছে এসেছিল। মানুষের জীবনে প্রেমকি একান্ত অপরিহার্য্য না সাময়িক দুর্বলতা ? এর উত্তর আমি দিতে পারবনা। ডোরা পার্শ্বে কিনা আমি জিজ্ঞাসা করিনি। ভালবাসা যে কি ? কেমন করে ভালবাসলে সবচেয়ে বেশী আনন্দ পাওয়া যায়, প্রচন্ড জলচ্ছাসের প্রখর রৌদ্রলোকের, সুখে ও দুঃখে জমকালো অন্ধকারেও যেন আমরা দু’জন দু’জনের পাশে থাকতে পারি।
দিগন্ত জোড়া সবুজ মাঠ, সীমাহীন আকাশ, সোনালী জ্যোৎ¯œা, রূপালী নদী, ছায়াঘন তমাল তরু সেই বরিশাল স্টীমার ঘাটের পাশে বসে আমরা মন দেয়া নেয়া করেছিলাম। আমি-ডোরা, কিন্তু আজ জোড়া সবুজ প্রান্তরে খালি শুন্যতা। আর উপরে এক বিশাল আকাশেও শুন্যতা। শুধু কিছুই হয় না সুর্য্য উঠে সুর্য্য আস্ত যায়। জীবন ঘষা উপলব্ধিগুলো বড় বেসুরো। তাল কাটা তাইতো বাজেনা, সেখানে পুরোন দিনের অনিন্দ সুন্দর স্মৃতির জঞ্জার। জীবন নদীর তীরে দাঁড়িয়ে বিমুদ্ধ দৃষ্টির কাছাকাছি খুঁজে পাইনা, উজ্জ্বলতায় ভরে থাকা সেই যে চঞ্চলতা। কতকাল ধরে হারিয়েছি মুখরতায় ভরা কলগীতি শুধু মন প্রাণ ভরে থাকে ব্যথিত প্রাণের কিছু স্মৃতি। জীবন জড়ানো এই পথ ধরে ছুটে চলবো আমি কতদিন ধরে ?

(চলবে———–)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।