সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৫৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

(গত পর্বের পর) : আমার বাবা আইনজ্ঞ মানুষ। এই অল্প কয়েক বছরের ভিতরই লব্ধ প্রতিষ্ঠিত আইনজ্ঞ নামে সমাজে খুব নাম করেছিলেন। সবাই তাকে চেনে, তিনি আইনজ্ঞ, অসাধারণ আইনজ্ঞ। সেজন্য অনেকেই তাকে ভয় করে। ঐ আইনজ্ঞের একটা আক্রমনকারী রূপ আছে। যে কোন আইনজ্ঞকে অল্প সময়ের মধ্যে বিতর্কে হারিয়ে দিয়ে তাকে হেয় করতে পারেন। কোর্টে সব ম্যাজিষ্ট্রেট জজের কাছে তার জিত হত। কিন্তু তা সত্ত্বে তার আকর্ষণী শক্তি অদ্ভুত। তিনি যাদের তর্কে-বিতর্কে হারান তারা তার কাছে থেকে পালান না। তারা তার কাছে কেস নিয়ে আসেন। তিনি তাদের ভালবাসেন। কিন্তু সে ভালবাসা আমাদের সাধারণ মানুষের ভালবাসার মতো নয়। তাতে অপর পক্ষের প্রতি তার সমবেদনা নেই। ভালবাসাটা তার নিজের জন্যই। যেমন আমাকে খুব ভালবাসতেন। সেটা আমার জন্য যতনা তত নিজের। এই দেখো দেখো আমার ছেলেটি দুর্লভ রতœ কি চমৎকার কবিতা লেখে। কি সুন্দর ইংরেজী বলে এতো আমার ছেলে। দেখো তোমরা। আমাকে নিয়ে বাবার গর্ব। কিন্তু আমি জানি তার ইচ্ছার বিরুদ্ধে একটু নড়লে আমাকে চুর্ণ করে দিতে তার বাঁধবেনা। আমি কিসে সুখী হব সেটা তার কাছে অবাস্তব।
আমার মা ঐ অঞ্চলে নামকরা সুন্দরী ছিল। কিন্তু মা’র নিজের সন্দুরের প্রতি কোন খেয়ালই নাকি থাকতনা। মা কোনদিন প্রসাধন করতেন না। নিজের কোন সুখ স্বাচ্ছন্দ, ইচ্ছা-অনিচ্ছা নেই বললেই চলে। বাবাকে সুখী করাই নাকি তার একমাত্র কাজ। সেই কাজে বাবা তাকে যথেষ্ট ব্যস্ত রাখেন। মা রামায়ণ, মহাভারত পড়তে ভীষণ ভালবাসেন।
বাবাকে আমরা খুব ভয় করতাম। এর মধ্যে মা পর পারে চলে গেলেন। এসব আমার বড়দি’র কাছে শোনা। তখন আমি খুব ছোট্ট ছিলাম। বড় হয়ে স্কুলে গেলাম, স্কুল শেষ করে কলেজে ঢুকলাম। কলেজে ঢুকেই ডোরাকে পেলাম। ডোরাকে দেখে যেন ভাল লেগে গেল, নাটকে অভিনয় করতে গিয়ে ভালবেসেও ফেললাম। মনে মনে যেন তাকে পেতে চাইলাম। কিন্তু সাহস করে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ? এগুতে পারলাম না। ডোরা সেখান থেকেই ভারতের পথে পাড়ি দিল। আমার বড়দি’র বিয়ে হয়ে গেল। বাবা আইনজ্ঞ ও রাজনীতিতে মেতে উঠলেন। বি.এম. কলেজের পড়াশুনো শেষ করে ঢাকায় এম.এ. এর জন্য জগন্নাথ হলে আশ্রয় নিলুম।
জগন্নাথ হলে থেকে এম. এ. এর জন্য বছর দুয়েক কাটাতে হল। এর মাঝে সুশান্তর জন্য অনেক দৌড়াদৌড়ি করলাম। সুশান্ত মালবীকাকে ভালবেসে বিয়ে করতে চাইল, ওর বাবার জন্য পারে নাই। শেষ পর্যন্ত ওর বাবা দেশের থেকে লক্ষ্মী স্বরস্বতীর মত মেয়ে বেছে নিলেন সুশান্তকে। সত্যি ভাগ্যবান সুশান্ত। এম. এ. পাশ করার পর পর্যটনে চাকুরী নিয়ে কিছুদিন ঢাকায় থেকে পরে কানাডায় চলে এলাম। কেন জানি ডোরাকে ভালবাসার পর তার কোন মেয়েকে আমার ভালো লাগত না। ডোরাকে সমস্ত হৃদয় পুড়ে বসেছিল। হঠাৎ দৈবক্রমে ওয়ালট ডিজনী ওয়ালর্ডে ওকে দেখে আমি স্তম্ভিত, বিস্মিত, অবাক হয়ে বিশ্ব প্রভুকে বার বার প্রণতি জানালাম। কি করে, কেমন করে, ওর সাথে আমার দেখা করিয়ে দিলেন। ডোরা আমাকে দেখে যতটা বিশ্ময় বোধ করছে, আমি তার চেয়ে মেশী আশ্চর্য্য হয়েছি। অবিতব্য এমনি করেই বুঝি মানুষের মনের মানুষকে কাছে এনে দেন।

(চলবে——-)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।