মধ্যরাত : পর্ব-৫৪

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
(গত পর্বের পর) : দোলার ডাকে আমার তন্ময়তা কেটে গেল। দাদু ইউনির্ভাসিটিতে যাবে না ? হ্যাঁ, তাই তো। তাড়াতাড়ি উঠে শেভ করে তৈরী হয়ে নিলুম। কাল রাতে পবিত্র’র বাসা থেকে এসে ভালো ঘুম হয়নি। মাথাটা বড় ঝিম ঝিম করছে। সেদিন ইউনিভার্সিটিতে গিয়ে অনেকক্ষণ চাত্রদের ক্লাশ নিলুম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছেল। ভুল করে ছাতাও নিয়ে আসিনি। রেইন কোর্টও আনা হয়নি। দুপুরে লাঞ্চ টাইমে কমন রুমে বাঙ্গালী দু-চার জন প্রফেসার খুব জটাল পাকাচ্ছিল। আমিও দলে ঢুকে পড়লাম। আরে ? প্রশান্ত বাবু যে, তা কেমন আছেন ? মিস ডোরার কি খবর ? বললাম, অনেক দিন কোন চিঠি দেয়নি। তা মিস এতদিন আপনার কাছে থেকেও তার রোমাঞ্চ কমল বই, বাড়ল না ? কি ধরনের মেয়েরে বাপু ? ওনি এখনও-ত বেশ সুন্দরী, ষোড়ষী যুবতী বলা চলে। বুড়িয়েত যায়নি ? এবয়সে-ত রীতিমত প্রেমলীলা চলে।
অমিয় বলল, তা প্রশান্ত বাবু আপনার কি মত ? আমি বললাম, আমি এ নিয়ে বেশী মাথা ঘামাচ্ছি না। আমি এগিয়ে গেলে সে পিছয়ে যায়, সে এগিয়ে আসলে আমি পিছিয়ে পড়ি। দু-জনেরই যৌবনে এখন ভাঁটা পড়েছে। আর তা ছাড়া আমার বড়দি’র নাতনী এসেছে দোলা। সে-ই আমাকে দেখা শুনো করে। আমার কোন অসুবিধা হয়নি ? ডোরা একদিন আমার ক্লাশ ফ্রেন্ড ছিল। আমাদের দু-জনের খুব অন্তরঙ্গতা ছিল। এই আর, তা ছাড়া কি ? অমিয় বলল, প্রশান্ত বাবু আর ঢাকবেন না, এই যে মিস এল; এতদিন থেকে গেল, এ কি রোমাঞ্চের কিছুই না বলতে চান ? আপনাদের কাছে রোমাঞ্চ হতে পারে, আমার কাছে বন্ধু। বন্ধুর কাছে বন্ধু কয়দিন থেকে গেল, আমিও হয়ত কোনদিন তার কাছে বেড়াতে যেতে পারি, এই যথেষ্ট।
আর কিছু না। বন্ধুরা মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল। অমিয় বলল, তা প্রশান্ত বাবু দু-এক খানা রোমাঞ্চের পত্র এলে আমাদের একটু দেখাবেন। আমরা-ত বিয়ে করেই মুস্কিলে পড়েছি। তা এ রকম বিয়ে না করে বান্ধবী রাখলে বেশ রোমাঞ্চ করা যায়। বেশ জমা হয়। রোমাঞ্চের আমি শুরু বলতে পার আমাদের প্রশান্ত বাবুকে। আমি বললাম, আমি যদি আদি শুরুই হইতাম, তবে ডোরাকে জয় করতে পারতাম। আমি বলি আমার রোমাঞ্চ ঠিক পথে পরিচালিত হয়নি। বন্ধুরা খুব হাসহাসি করছিল। আমার যেন ভাল লাগছিল না। পবিত্র বলল, ডোরার এক বইয়ের নায়কও আপনি। তা আপনাকে কে বলল ? ওরা এক যোগে সকালেই বলে উঠল জানি জানি সব জানি, আর ঢাকবেন না। তা বেশ লুকিয়ে লুকিয়ে বেশ অনুভব করছেন। মাঝে মাঝে আমাদের একটু আধটু রোমাঞ্চের সাধ দেবেন।
আমার যেন দু-কান জ্বলে যেতে লাগল। তাড়াতাড়ি করে বাস ধরে বাসায় চলে এলাম। দোলা কাছে এসে বলল, দাদু কি হয়েছে; মুখ মলিন কেন ? এই নাতনী টিকে আমি বড় ভয় করি। প্রখর বুদ্ধিমতী মেয়ে, আর সব সময় আমার কাছে কাছে থাকে। কি যেবুঝে নেবে কে জানে। আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি খুব হাসি হাসি মুখে ডোরার কথাগুলো শুনলাম। কিন্তু কোন কথা যেন আমার কানে ঢুকছেনা। আমার চোখে জল আসছে, বুকের ভিতরটা যেন কাপছে। এরকম হলেও চলবেনা। এ আবার কি এতদিন পরে ? আমি একটু হাসছি, একটু অসঙ্গত রকমই হাসছি। দিনের পর দিন কেটে যাচ্ছে। আমি যেন কিছুতেই আমার বর্তমানে স্থির থাকতে পারছি না। বারে বারে কখনও দিনে কি রাতে আমি ফিরে ফিরে চলে যাই, যাচ্ছি বরিশাল সেই বি.এম কলেজের ছাত্রাবস্থায়। আমার মনে পরেনা সেটা কোন মাস, কোন দিন। প্রথম ডোরার সাথে আমার আলাপ হয়েছিল।
(চলবে———)
