মধ্যরাত : পর্ব-৫১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : দিদি বরের গন্তব্য পথের দিকে চোখ বড় বড় করে চেয়ে থাকল। তার পরে দিদি মুর্চ্ছা গেলেন। সমস্ত বাড়ীতে আলোক সজ্জা, গেটে লাইটের আলোক উজ্জ্বল বাতিগুলি তখনও জ্বলছিল। মাধবীর ঝড়ে অসংখ্য মাধবী দুলছিল, রজনী গন্ধার ঝাড় থেকে সুমধুর মিষ্টি গন্ধ বাড়ী ঘর উতলা হবার জোগার। এক মুহূর্তে সব ¤্রয়িম্লান হয়ে গেল। দিদিকে ধরাধরি করে ঘরে নিয়ে মাথায় পানি ঢালতে লাগল। আস্তে আস্তে দিদির জ্ঞান হল। বাবা বললেন, মা আমার কোন দোষ নেই, দোষ আমি গরীব, আমাকে ক্ষমা কর। দিদি বাবার কোলে মাথা রেখে খুব কাঁদল, জীবনে এই প্রথম দিদিকে আমি কাঁদতে দেখলাম। আর দেখিনি, দিদি তখন বি.এ পাশ ছিল। পরে এম.এ পাশ করে এক স্কুলের হেডমিসষ্টেট হয়। তারপর আমার আর ৩টি বোনের বিয়ে হয়। কাউর বিয়েতে দিদি পণ দেননি। কাপড়-চোপড় হল্কা গহনা-গাটি, বাসন-কোসন, বরের কাপড়-চোপড়। বাবা বললে বলতেন, না বাবা আমার কথা বাদ দিন। ওদের বিয়ে দিই আমার বিয়ে একবার হয়েছিল, আর নয়। আমার আর বিয়ের সখ-সাধ নেই। স্বামী যদি মানুষ হয়, তবে আসবে; না হয় এই শেষ।
ভবতোষের গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে এল। বললাম, খেয়ে যান। বলল না। সেদিন খুব বরফ ঝরছিল, সারাদিন মন্ট্রিল ধব ধবে তুষার কন্যার মত সেজেছিল। ¯েœার ঝড় হওয়ার কথা ছিল, ওরা তাড়াতাড়ি কিরে চলে গেল। সেদিন রাতে আমার আর ভাল ঘুম হয়নি। সত্যি দারিদ্রতা বড় অভিশাপ। এই পণ প্রথার জন্য কত মেয়ের জীবন প্রচন্ড বিয়োগ ব্যথা নেমে এসেছে। কত মেয়ের শ্বাশুরির অত্যাচারে ঘর বাড়ী ছারতে হয়েছে। কত মেয়ে সতীনের ঘর করতে হয়েছে। এই পণ প্রথা বড় একটা শোষণ ও শাসন অত্যাচার। তারপর আস্তে আস্তে দোলা কম্বোডিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গে। এম, এস, এ করার জন্য। দোলার জীবনটা মেশিনের মত চলতে লাগল। আমিও রোজ যাই কম্বোডিয়ায়। বাড়ী ঘর তালা চাবি দিয়ে দাদু-নাতনী চলে যাই। সেদিন দেখি উইক এন্ড ডে-তে শ্যামল এল আমার বাসায়। এসে বলল, নমস্কার দাদু ? অবাক হলাম আমি, ওর কিরকম দাদু হই। বলল খুব অবাক হলেন আপনি দোলার দাদু তাহলে আমারও দাদু, আমি বললাম তাই বল ? আমি বললাম, তুমি কি কর শ্যামল। বলল আমি এম, এস, এ চান্স পেলাম। আমি বললাম, দোলার সাথে তোমার আলাপ হল ? বলল, সামান্য তবে ভাল করে আলাপ করার জন্য এলাম উনি কোথায় ? দোলা রান্না ঘরে। বলল উনি রান্না করেন ? হ্যাঁ, তবে কে করবে ? তোমার না হয় দিদি আছেন, দোলারত দিদিমা নেই। ও আপনি বিয়ে করেননি বুঝি ?
(চলবে——)
