মধ্যরাত : পর্ব-৪৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : রাত অনেক হতে চলল। বললাম পাশের রুমে বিছানা পাতা আছে দোলা যাও বিশ্রাম কর। দোলা বলল, দাদু আমার কিন্তু এত সকালে ঘুমোবার অভ্যেস নেই। আপতি এত সকালে ঘুমোন ? আমি বললাম, প্লেনে এতদুর পথ অতিক্রম করে এসেছ তোমার ঘুমের প্রয়োজন। যাও ছেলে মানুষী করোনা। দোলা ডাইনিং টেবিল থেকে উঠে কাল মার্কসের একখানা বই নিয়ে বসল এবং খুব মনোযোগের সহিত পড়তে লাগল। আমিও উঠে ড্রইং রুমে গিয়ে বসলাম। আমি আজকের নিউজ পেপারটায় চোখ বুলায়ে গেলাম। দেখলাম দোলা ঘুমে ঢুলছে, আমি বললাম, দোলা যাও ঘুমিয়ে পড়। অনেক বই আছে, লেলিন, মাওসেতুং, কালমার্কস, লক্ষ্য প্রাণের বিনিময়ে, তাছাড়া অনেক বই রাখি, তুমি পড়তে পারবে, জানতে পারবে।
দোলা একান্ত অনিচ্ছা সত্ত্বে বিছানায় গেল। আমি কতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। দেখলাম আকাশে অসংখ্য তারার শুল্ক পক্ষের বড় চাঁদটা উকি দিচ্ছে। আমাকে আমার কর্তব্যেও কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আমি গিয়ে বিছানায় ঘুমায়ে পড়লাম। আজ জানি কেন পরম নিশ্চিন্তে, পরম শান্তিতে আমার দু’চোখ বুজে এল। মনে হল ছোট বেলার মত বড়দি যেমন আমার গায়ে হাত বুলিয়ে ঘুম পড়াতেন, তেমনি ¯িœগ্ধতায়-মমতায় কার পরশ যেন আমার সকল দুঃখ, মান-অভিমান দূর করে দিয়ে গেল।
খুব ভোরে উঠে দোলা ¯œান সেরেছে। প্রাকান্ড লম্বা চুল পিঠের উপর মেলে দিয়ে কিচেনে চালের গুড়ো দিয়ে খেজুরের গুড়ো দিয়ে পিঠে ভাজছে। চালের গুলো গুলো কিচেনে রোদে রেখেছে, সেখানে কাগজ বিছিয়ে মেলে রেখেছে, মুখে ¯িœগ্ধ স্বলাজ হাঁসি। আমি দেখে দেখে মুচকি হাঁসছি। বললাম বাহ দোলা তোমার শ্বশুর বাড়ী গিয়ে বেগ পেতে হবে না। দোলা বলল আমি শ্বশুর বাড়ী গেলে-ত ? কেন ? আমি পড়াশুনা করব, আপনাকে দেখব, আমার বিয়ে করতে ভালা লাগে না। দোলা বলল, জানেন দাদু। দিদিমা বলেন হ্যারে দোলা তুইকি প্রশান্তর মত হলি ? আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসলাম। পরম সু-গৃহিনীর মত দোলার হাতের তোলের পিঠে চা বেগুনি খেয়ে পরম তৃপ্তিলাভ করলাম। দোলাকে খেতে ডাকলাম, দোলাও এসে টেবিলে বসল। দোলার চেহারা অবিকল বাড়দি’র মত, তেমনি মুখের হাঁসিটা।
দোলা খেতে খেতে বলল, দাদু আপনি আমাকে তুমি বলেন কেন ? দিমিা আমাকে তুই করে ডাকে। আপতি তুই বলবেন। আমি বললাম, তুমি আমাকে আপনি বল কেন ? তুমি করে ডাকবে। বললাম দোলা খেয়ে ড্রইং রুমে আস। দেলা হেঁসে উঠল- এইত তুমি বললেন। বলালম, আস্তে আস্তে অভ্যেস করতে হবে। দোলা এসে বসল, নানা কথা আলোচনা করলাম। শেষ পর্যন্ত ওর এম.এস করার কথা তুলিলাম। কঙ্ক্রোডিয়া বা ম্যাগলিল এ দরখাস্ত করার কথা বললাম। দোলা বলল, দাদু তুমি কঙ্ক্রোডিয়াতে আমি সেখানেই পড়ব। দেখি কোথায় চান্স মিলে। দোলা বলল, দাদু দুপুরে কি খাবে বল ? কি রান্না করব ? হ্যারে দোলা অনেক দিন অনেক বছর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ রান্না খাইনি। আর পাটালি গুড়ের পায়েস। দোলা চুপ করে শুনল। দুধ ঘন করে সরু মিহীন চাল দিয়ে পাটালি গুড়ের পায়েস হল, কই মাছ কুমড়োর বড়ি রান্না করল। দোলা আমরা দু’জনে তখন খেতে বসলাম ঠিক বড়দি’র মত হাতের রান্না। আমি বললাম তুইত পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিলি এত সুন্দর রান্না শিখলি কোথা থেকে ? কেন ? দিদিমা ও মার কাছ থেকে।
(চলবে———)
