ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
তজুমদ্দিনে আওয়ামীলীগ নেতার মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওঃ আঃ মতিন বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে এবং পিতাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। মাওঃ আঃ মতিন চাঁচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শামসল হকের ছেলে। তিনি চাঁচড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার দাবীদার ছিলেন।
মাওঃ আঃ মতিনের মৃত্যুতে গভীরশোক প্রকাশ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, চাদঁপুর চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদি হাসান মিশু, শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল প্রমূখ।
