সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-৩৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : ডোরা খুব বিষন্ন মনে কাপড়-চোপড় গোছাচ্ছিল। উমা চায়ের টেবিল থেকে চায়ের কাপ সরিয়ে নিচ্ছিল। সুশান্তকে তার নাস্তা খেয়ে যেতে ডাকছিল। সুশান্ত চিরদিনই গড়িমসি করার লোক। উমা বলল এখন দেখুন, আপনার বন্ধু ছেলে মানুষের চেয়েও অধম। কি রকম জ্বালিয়ে যায় দেখলেন ত ? আমি বললাম, তা একটু সামলে নিতে আপনি ছাড়া কেউ পারবে না। সুশান্ত খেতে খেতে বলল, কিরে মিস চলে যাচ্ছে ? আমি বললাম, কেন তোর মনে নেই ডোরা পরশু চলে যাচ্ছে। তোকে শুনিয়েইত ওর টিকেট কনফার্ম করে এলাম। এরি মধ্যে ভুলে গেলি ? তা সুশান্ত বলল, বুঝলাম-ত। বিয়েটা করে ফেলনা ? আমি বললাম, এ বয়সে বিয়ে করে ছেলে মেয়ে মানুষ করতে পারব না। ওরও বিয়ে করার ইচ্ছে নেই, নেই আমারও। তাই দুজন দুজনকে ভাবি বন্ধুর মত। বন্ধুর মত ভালবাসি। তাই সেই ভাবেই চলতে চাই।
এনিয়ে হৈ-চৈ করলে ডোরা লজ্জা পাবে। দুপুরের খানা ভালই হোল খিচুড়ি, আলুর দম, ডিম ভাজা, কপির ডালনা। দুপুর গড়িয়ে এল সুশান্ত ডোরা উমা আমি সকলে বসে গল্প করছিলাম। ডোরা বার বার আমার চোখের পরে চোখ রাখল। কি যেন অব্যক্ত বেদনা ওর মনের গহীনে থমকে থমকে থেমে থেমে যাচ্ছে। ও যেন বলতে যেয়ে বলতে পারছে না। সুশান্ত ওকে লক্ষ্য করছিল এবং গল্পের মাঝখানের থেকে চলে গেল। উমাও কিচেনের নাম দিয়ে কেটে পড়ল। আজ যেন কোন কথা আমার মুখ থেকে বেরুচ্ছেনা। আজ ১লা জানুয়ারী ১৯৮৭ আমার জন্মদিন। উমা ডোরা সুশান্ত সকলেই ঠিক করল কয়জন বন্ধুকে ডাকবে। খাওয়া-দাওয়া মেনু হল কেক চা, ডালমুট, কোক সকলেই একটু আনন্দ করবে। বিকালের দিকে পবিত্র অলক সুশীল দেবতোষ ওরা ওদের বৌদের সঙ্গে করে এসে হাজির। ডোরা ওদের ফোন করে নিয়ে এল। ডোরা বলল, জানেন প্রশান্ত আমাকে বলেনি। আমার হঠাৎ মনে পড়ল ১লা জানুয়ারী প্রশান্তর জন্মদিন। ওরা যখন হাসছিল, গান গাইছিল, গল্প করছিল, আমিও হাসছিলাম। তখন আমি এখান থেকে চলে আসছিলাম। সময়ের প্রবাহ আমার মনের মধ্যে উত্তাল, আমাকে তা ছুইয়েছিল। আমি চলেছিলাম, চলেছিলাম ভবিষ্যত নয় অতীতে।
এখন মধ্য রাত্রি পার হয়ে গেছে। হয়ত দু’টো বাজে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। এখান থেকে পূর্ব আকাশ দেখা যায় না। আধখানা সপ্তর্ষি অনন্ত প্রশ্নের মত আমার মুখের দিকে তাকিয়ে আছে। প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন। আজ এই প্রশ্ন কত যুগ পার হয়ে আবার যেকন মনে এল। কেন আমার জীবনে এমন একটি ঘটনা ঘটল, যার কোন প্রয়োজন ছিল না ? আবার দেখছি এর আরম্ভও নেই, শেষও নেই। কত মানুষের কত যন্ত্রণার সাক্ষী ওরা। আমার সমস্ত মন আকাশটা টানছে, আমি যেন এখানে নেই। এখানে নেই অথচ আমিতো এখানেই। এখান থেকে কি কোথাও যেতে পারি। এই তো আমার পরিচিত সংসার। শোবার ঘরে আমার বন্ধু নিশ্চিতে ঘুমুচ্ছেন। কি নিসংশয় আমার সমৃদ্ধে আমাকেও। ভালমত চেনেনা অথচ কি গভীর ভালবাসা আমাকে কি বিশ্বাস আমার উপর। আমিই ওর সব ! আমিই ওর সব ! ওঁর পৃথিবীটা ঘুড়ছে, আমাকে কেন্দ্র করেই। কিন্তু ওযে আমার সব নয় একথা নিশ্চয় ও এক রকম করে জানে। তবু তাতে ওর কোন ক্ষোভ নেই। ক্ষোভ নেই আমার ও আমার জীবন নানা দিক থেকে কানায় কানায় পূর্ণ হতে পারেনি। সংসারকে যা দেবার ছিল মনে হয় তা দিতে পারিনি। ভালবাসার যে মহিমা মনে হয়েছিল, তাও জানি তবু কাল থেকে আমার জীবনের আস্বাদ কি করে এমন বদলে গেল ? কি দারুন অতৃপ্তি, এক ধু ধু সাহারার বালির আচরের মত আমার শ্যমল সুন্দর পৃথিবীর উপর বিছিয়ে গেল। আমি জানি ওর নীচে সব আছে, ঠিক যেমনটি ছিল, তেমনিটি এখনও ওর অবচেতনে আমি তেমনি সত্য।

(চলবে—————)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।