মধ্যরাত : পর্ব-৩৪

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : সকলকে নিয়ে একসাথে বসে অনেক্ষণ উপভোগ করে সিনেমা শেষ হলে লাইট জ্বলে উঠল। অনেক বন্ধুদের সাথে আলাপ হল। আমার বন্ধু পবিত্র সান্ন্যাল বলল, প্রশান্ত বাবু একি ব্যাপার, বন্ধু-বান্ধবী নিয়ে ছুটি কাটান; আর আমাদের একটু খোঁজ-খবর দিলে কি দোষ হত ? বিদ্যুৎ বড়–য়াও তাই বলল। সকলেরই অভিযোগ আমার বিরুদ্ধে। সুশান্তকে উমাকে ও ডোরাকে ওদের আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম। ডোরা ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসার তাও বললাম। সকলকে আমার বাসায় আসার জন্য বললুম। ওরা বলল একদিন নিমন্ত্রণ করে খাইতে দিতে হবে। বিদুৎ বলল, এখনত উমা দি এসেছেন। সুশান্ত যে টরেনটোতে ইউনিভার্সিটির প্রফসার সেটাও ওদের বললুম, ছুটিতে আমার এখানে এসছে। সুশান্ত অনেকক্ষণ দাড়িয়ে ওদের ইউনিভার্সিটির পড়াশুনার ক্যালকুলেশন নিয়ে আলাপ করছিল।
বেশ ভাল লাগছিল, কয়েকদিনের এক ঘেয়েমি ভাবটা অনেক কেটে গেল। আরও অনেক চেনা অচেনা মুখ আলোর ফাঁকে ফাঁকে উকি দিল। গায়ে পড়ে আলাপ করা আমার আবার বেশি পছন্দ না, তবুও যতটুকু না হলে নয়। সেদিনের মত বাসায় এলাম। রাতে খুব ভালো ঘুম হল। সকালে চা-নাসতা খেয়ে সপিং এ গেলাম। আমি আর সুশান্ত অনেক কেনা-কাটা করলাম। সুশান্ত বলল, প্রশান্ত তোর বন্ধুদের একদিন ডাক না ? উমা রান্না করবে। ডোরাও সাহায্য করতে পারবে। আমি বললাম, কথাটা মন্দ বলিসনি। আচ্ছা দেখি কোন দিন ওরা অফ থাকে, এখানে আবার নিমন্ত্রণের ছাড়াছড়ি।
বাসায় এসে ফোনে সকলের সাথে যোগাযোগ করলাম। রোববার দিন বিকালে খাওয়ার জন্য বললাম। সকলেই রাজি হল আজ শুক্রবার যাক বেশ হবে, বাড়ীটা আমার সব গরম হয়ে উঠবে। সেদিন ডোরা সাদা একখানা জর্জ্জেটেরর ভিতর চুমকি বসান শাড়ী পড়েছিল। গলায় সাদা মুক্তোর মালা, হাতে মুক্তোর ব্রেসলেট, কানে মুক্তোর দুল। কপালের পর পড়েছিল শ্বেত চন্দনের টিপ। পায়ে সাদা ভেলভেটের হিল তোলা জুতো। দেখতে হা লাগছিল। উমা সমস্ত দিন কিচেনে পড়ে পড়ে রান্নাই করলো। পোলাও, মাংস, নিরামিষ, লুচি, টক, রসগোল্লা। অব্যশ ডোরা কিছু কিছু সাহায্য করেছিল। আশ্চর্য্য, সুশান্ত কিন্দু সেদিন উমার সাথে সাথে ছিল। আমি বার বার ঠাট্টা করছিলাম। কিরে তুই আবার আজকে এত বৌ ঘেষা হলে কি করে ? উমা খুব হিমশিম খাচ্ছিল।
প্রায় ৬জনকে বলেছিলাম। ওমা, উমা এরি ভিতর সুন্দর করে কাঁচাপোকা রংয়ের চুমকি বসান একটি শাড়ী পরেছে, কানে-গলায়-হাতে শাড়ীর সাথে সামঞ্জস্য রেখেছে, সুন্দর করে খোপা করেছে। সত্যি কথায় আছে না, যে রাধে সে চলুও বাধে। আমার বন্ধুরা পবিত্র, বিদ্যুৎ, অলক, দেবতোষ, অমিয় সকলের স্ত্রীর সাথে হাতে একটি করে উপহার তার সঙ্গে। আমি বললাম, এসব আবার কি, খুব ভদ্রতা দেখান হচ্ছে ? ডোরা সকলের সাথে নমস্কার বিনিময় করল। উমাও তাদের সকলের সাথে পরিচিত হল। সুশান্ত সকলের সাথে কর মর্দন করল। অনেকক্ষণ অনেক ব্যাপার নিয়ে আলোচনা চলল। বৌদিরাও অনেক মুখরোচক গল্প করছিল, ওরা মেয়েরা সেদিন খুব জমিয়েছিল। আমাদের চেয় মেয়েরা খুব ভাল গল্প করতে পারে। পবিত্র বলল, ইস রান্নার সুগন্ধে পেট চো চো করছে। সারাদিন উমার সাথে সাথে সুশান্ত কিচেনে ছিল। ডোরা কিছু কিছু জোগান গিয়েছে, সুশান্ত কিচেনে ছিল শুনে সকলেই হো হো করে হেসে উঠেছিল। এ সুশান্ত বাবু বুঝি খুব বউ ঘেষা।
(চলবে———–)
