ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মহিন, সম্পাদক শরীফ

ভোলার দৌলতখান প্রেসক্লাবের ২০২২ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী এক বছরের জন্য মনিরুজ্জামান মহিনকে সভাপতি ও মো. মেহেদী হাসান শরীফকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বুধবার বিকেলে দৌলতখান প্রেসক্লাব হল রুমে উৎসবমূখর পরিবেশে ক্লাবের সকল সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন- মো. গজনবী হাওলাদার (সহ-সভাপতি), মো. জাকির আলম (সহ-সভাপতি), এম.এ তাহের (সহ-সভাপতি), মো. মিজানুর রহমান (যুগ্ম সম্পাদক), মো. মামুন হাওলাদার (কোষাধ্যক্ষ), মো. রাকিব হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), কার্যকরী সদস্য শ. ম. ফারুক ও এম. এ খায়ের।
