সর্বশেষঃ

আ’লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে – বিজয় দিবসের আলোচনা সভায়- মজনু মোল্লা

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আজ দেশে এত উন্নয়ন হচ্ছে বলে জানান জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু।
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামীলীগের উদ্যােগে বিজয় দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি।
১৬ই ডিসেম্বর সকালে ভোলা চিলি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বাছেদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বাবু অসিম সাহা, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ এর সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ,
জেলা সহ সভাপতি তোফায়েল আহমেদ, কামাল পালোয়ান, আনসার বয়াতী, শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম রনি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, মেহেদী হাসান ছাদ্দামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় বক্তারা আওয়ামীলীগের সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগ সভাপতির বাসভবনে গিয়ে শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।