ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিবপুরবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সিরাজুল ইসলাম রাকিব

আগামী ৫ই জানুয়ারী ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
৫ম ধাপে ইউপি নির্বাচনে ভোলা শহরের নিকটবর্তী ৭নং শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ভোলার পরিচিতোমুখ শিবপুর ইউনিয়নের দুইযুগের সফল প্রাক্তন চেয়ারম্যান মরহুম ইব্রাহীম মিয়ার সুযোগ্য পুত্র সাবেক চেয়ারম্যান বর্তমান ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাকিব।
শিবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে জানা যায়, শিবপুরের মানুষের সুখেদুঃখে সিরাজুল ইসলাম রাকিবের পরিবার সব সময় পাশে থাকে, শিবপুরের নদীভাঙ্গন রোধসহ শিবপুরের উন্নয়নে এই পরিবারের ভুমিকা অপরিসীম।
শিবপুরের সুইজগেট এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, ইব্রাহীম চেয়ারম্যান ছিলেন আধুনিক শিবপুর গড়ার কারিগর, তার মৃত্যুর পর ছেলে রাকিব ২০১১-২০১৬ পর্যন্ত শিবপুরের চেয়ারম্যান ছিলেন।
২০১৬ সালে প্রথম বারের মত বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রতিক চালু করলে বর্তমান চেয়ারম্যান জশিম উদ্দিন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলে দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান রাকিব।
বর্তমান নির্বাচন আসলে ভোলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ তৃণমূল নেতাকর্মীদের থেকে ডেলিগেট ভোট গ্রহণ করলে সেখানে বিজয়ী হয় সিরাজুল ইসলাম রাকিবের ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
তৃণমূল ভোটে প্রথম হয়েও দলীয় মনোনয়ন না পেয়ে শিবপুরের জনগণের মনোনীত প্রার্থী হয় শিবপুর গড়ার কারিগর মরহুম ইব্রাহীম চেয়ারম্যান এর উত্তরসূরি সিরাজুল ইসলাম রাকিব।
জনগণের মনোনীত প্রার্থী হয়ে একটি মডেল শিবপুর গড়ার অঙ্গিকার নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনতার ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম।
শিবপুরের বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায় সাধারণ নিম্ম আয়ের মানুষরা নিজ নিজ জায়গা থেকে সিরাজুল ইসলাম রাকিবের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
ভোটারদের দাবী একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে ব্যালটের মাধ্যমে তারা প্রমাণ করবে মরহুম ইব্রাহীম চেয়ারম্যান এর পরিবারের প্রতি তাদের ভালোবাসা কতটা গভীর এবং আন্তরিকতা।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাকিব বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার, আমার বাবা দীর্ঘ ২৫ বছরের চেয়ারম্যান ছিলেন এই শিবপুরের, আমার বড় চাচা বর্তমান জেলা পরিষদের সদস্য, আরেক চাচা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান।
আমি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের পরিবারের সাথে শিবপুরের প্রতিটি মানুষ আত্মার সম্পর্ক। শিবপুরবাসী অতীতেও তাদের ভালোবাসা দিয়ে আমাদের পরিবার কে তাদের সেবা করার সুযোগ দিয়েছে সেই ধারাবাহিকতায় আগামী ৫ই জানুয়ারী নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী হয়েছি আমি।
তৃনমূলের ভালোবাসা আর মতামতে আমার পরিবার নমিনেশন পাওয়ার কথা কিন্তু ষড়যন্ত্র করে আমাদের হারিয়ে দিয়েছে একটি চক্র, তাই জনগণের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।
সিরাজুল ইসলাম বলেন, আশা করি আমার নেতা সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ মহোদয় একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করে দিবেন। যেহেতু আমার বাবা, চাচারা এবং আমরা প্রিয় নেতার নেতৃত্বে রাজনীতি করে আসছি।
তিনি বলেন, আমার নির্বাচন নৌকার বিরুদ্ধে নয় নৌকার মাঝির বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থী সিরাজ আরো বলেন, প্রতি রাতে শিবপুরের বিভিন্ন বাজারে মহল্লায় বোমা মেরে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে, এতে জনমনে ভয়ভীতি কাজ করছে।
আশা করি ভোলার প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ সৃষ্টি করবেন।
৫ই জানুয়ারী জনগণ যে রায় দিবে আমি সেই রায় মেনে নিবো বলে জানান তিনি।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, বোমার খবর পেয়েছি তবে অনেকে বলছে বিজয় দিবসের আতশবাজি তারপরেও আমাদের টহল পুলিশ রয়েছে।
