মধ্যরাত : পর্ব-২৫

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : ডোরা গাড়ী থেকে নেমে সিড়ি বেয়ে উপরে তর তর করে উঠে গেল। কিছুক্ষণ এদিক ওদিক দেখল। তারপর বলল কেমন আছ প্রশান্ত ? এতক্ষণ কিন্তু ডোরার সাথে আমার একটি কথাও হয়নি। শুধু চোখের বিনিময়। আমি বললাম তুমি ? বলে ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দু’টো অসম্ভব লাল, ছল ছল করছিল। ডোরাকে বললাম তুমি কি অসুস্থ্য বোধ করছ ? ও হাসল, বলল পথে হঠাৎ শরীরটা খারাপ হল। ও কোন কিছু না, ও ভাল হয়ে যাবে। রুম দেখিয়ে দিলাম, বিছানার চাদর পেতে দিলাম, আমি ডাইনিং রুমে গেলাম।
আধাঘণ্টা পরে এসে দেখি ও শয্যায় পরে কমেন নিস্তেজ হয়ে শুয়ে আছে। পায়ের জুতোগুলো খুলে রেখেছে এক পাশে। ভ্যানিটি ব্যাগটা টেবিলের উপর, শরীর থেকে সরায়ে রেখেছে তার ছোট কোট। ধুসর রংয়ের কম্বলটা জড়িয়ে রেখেছে তার শরীরের উপর। শুধু মুখ মন্ডল খোলা। চোখ দু’টি ক্লান্তিতে জড়ানো। সেই আমি প্রথম ভাল করে একান্ত আপন করে দেখলাম ডোরাকে, আমার ডোরাকে। নিদ্রিত ডোরাকে দেখেই আমার সকল ইন্দ্রিয় হঠাৎ অবশ হয়ে গেল। আমার মনে হল, এত সুখ, এত আনন্দ, এত ভালোবাসা, কারো জন্য বুঝি পৃথিবীতে এর আগে আসেনসি। হয়ত: কোনদিন আসিবেওনা। মানুষ এত সুন্দর হয়, এ-ও বুঝি অবিশ্বাস্য। আমি শুধু দেখলাম, দেখলাম আর দেখলাম।
ওর খাওয়ার জল টেবিলের পর রেখেকতক্ষণ যে আমি ওর দিকে তাকিয়ে ছিলাম আমার মনে নেই। হঠাৎ ও পাশ ফিরতে আমার যেন হুস ফিরে এল। ওর মুখ থেকে বেড়িয়ে এল জল। টেবিলের পর জগ-এ জল ঢাকাই ছিল। জল গ্লাসে ঢেলে আমি ধীরে ধীরে এগিয়ে এলাম ওর কাছে। ওর বিছানার কাছে এসে দেখলাম ও খুব বেশী অসুস্থ্য। বোধ হয় খুব জ্বর বেড়েছে। ওর কপালে হাত রাখলাম, দেখলাম গা পুরে যাচ্ছে। মনে হল ওর শরীরের উষœতার স্পর্শে, আমার যৌবনদীপ্ত শরীরটা বুঝি মোমের মত গলে যাবে এক্ষুনি। ওর কাছাকাছি যাওয়ার মানেই বুঝি নিজেকে বিলুপ্ত করা। তবু মনে হল ওটাই আমার কাম্য। আমার প্রার্থণায় ধ্বনিত হোক সেই একটি মাত্র আকাঙ্খা।
ওর মুখের কাছে জলের পাত্রটা ধরে বললাম জল এনেছি। আমার কণ্ঠস্বরে ও চোখ খুলে তাকালো। আমি ওর মাথার নিচে হাত রেখে খাইয়ে দিলাম জলটুকু। রাত্রি যত গভীর হতে লাগলো। ওর জ্বরের ঘোর মধ্য রাতের দিকে ততই বাড়তে থকলো। আমি সারারাত বসে থাকলাম ওর শয্যার পাশে। আমার যা ভালো ভালো খাওয়ার জিনিস ছিল খাইয়ে দিলাম তাকে। তার পরের দিনও জ্বও ঐ রকম চলল। তৃতীয় দিনে ওর অবস্থা অনেকটা ভাল। মুখ মন্ডল হতে জরাক্রান্ত ভাবটা অনেক কেটে গেছে। ওর মাথায় পাশ থেকে একটি কমলা নিয়ে ছিল।
ওর হাতে দিলাম। আর কিছু কিছু কমলার কোষ খুলে ওর মুখে দিতে গেলাম ও আমার হাতটা ধরে ফেলল। হঠাৎ ওর স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি আমার হাত ছাড়াতে পারলাম না ওর হাত থেকে। হয়ত আমি ছাড়াতে চাইওনি। তারপরও উঠে আমাকে নিয়ে জানালার কাছে দাঁড়াল, সেই বাতাসের মুখোমুখি। বলল প্রশান্ত তুমি আমার জীবন বাঁচিয়েছ, বলে আমার কাঁধে হাত রাখল। আমি তোমাকে কোনদিন ভুলবনা। হঠাৎ এক অভানীয় কান্ড করে বসল। আমার শরীরটাকে দুবাহু দিয়ে টেনে নিল ওর বুকের উপর। ওর ঠোট দুটি নিবিড় ভাবে স্পর্শ করল আমার ওষ্ঠযুগল। বলল প্রশান্ত আমি তোমায় ভালবাসি। আকাশের বিপুল মেঘ আসে যেমন বর্ষণে বর্ষণে ভরে দেয় পৃথিবী। আমাকেও এক নতুন বর্ষণ ভরে দিলো। যা আমি ভাবতেও পারিনি কোনদিন এর আগে। যা আমার মধ্যে ছিলনা কখনও, যাকে বলে ভালবাসা।
(চলবে————)
