মধ্যরাত : পর্ব-২২

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : নিজের বড় মেয়ে হাসিনার বিয়ের দিন তিনি জেলে ছিলেন। তার পরিচিত লোকেরা তাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল। বাংলার স্বাধীনতা, বাংলার মান তার জীবনের একমাত্র সম্বল ছিল। তার স্ত্রী একখানা লাল পেড়ে অথবা কাল পাড়ের সাদা শাড়ী পড়ে খুশীতে আনন্দে থাকতেন। জর্দা দোক্তা দিয়ে একটু পান খেতে পাড়লে আরও আনন্দ পেতেন। সাধারণ ছিল তাদের বাড়ীর খাওয়া-দাওয়া, চলাফেরা। তাদের মুখে পোলাও, কোরমা, কাবাব, রোষ্ট, জর্দা, ফিরনী, চপ, কেক, পুডিং এসব গল্প শুনিনি। সাধারণ বাঙ্গালী ঘরের বৌ-ঝি দের মত তাদের জীবন যাত্রার প্রণালী ছিল।
সেই শেখ মুজিবের মুখেই শুনেছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত দিয়েছি, আরও দেব। তোমাদের যার যা আছে শত্রুর সাথে মোকাবিলার জন্য এগিয়ে যাও। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার মুখে শুনেছি ৬ দফা আন্দোলনের কথা। কালই বাংলার ভাগ্য নির্ণয় করল। সেই শেখ মুজিবকে উদ্দেশ্যকারীরা স্ত্রী, পুত্র, পুত্রবধূসহ রাতের গভীরে এক মস্ত বড় অজগর সাপের মত গিলে ফেলল। এই হোল আমার এত সাধের সোনার বাংলাদেশ। যার কথা মনে হলে প্রাণ কেঁদে উঠে। আমার পূর্ব পুরুষেরা জীবন আত্মহুতি দিয়েছেন। তাদের হাঁসি-কান্না গল্প এখন মানস পটে উকি দেয়। সেই উজান গাংয়ে এখনও ভাটিয়ালী গান গায়, পানশী নৌকার মাঝি। নিঃসার মধ্যরাতের জোৎ¯œা প্লাবিত এই নদীটি বাঁকে আরও পাগল করা গান- এই পদ্মা, এই মেঘনা——–
অনেক রাত পর্যন্ত পড়শুনা করলাম। অসংখ্য তারায় ভরা আকাশের পানে চেয়ে থাকলাম। দূর আকাশের কোনে ক্ষীণ চাঁদ উকি দিচ্ছে। এই চাঁদ বুঝি পৃথিবীর সবদেশেই উঠে। ক্লান্তি শ্রান্তি আমার ঘুমের জগতে নিয়ে এল। ইউনিভার্সিটিতে যাই। মাত্র ১০টায় যাই দু’টোয় চলে আসি। কোন কাজ নেই, প্রচুর সময়। দু-এক সাবজেক্ট পড়াই। কমন রুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দেই, ফুরিয়ে গেল। বাসায় এসে খবরের কাগজের উপর একবার চোখ বুলিয়ে যাই। গতানুগতিক চলে যাচ্ছে। বিকেলে একটু সেন্ট ক্যথরিনের সি-বিচে গেলাম। দূরদেশ থেকে নানা বর্ণের নানা আকারের জাহাজ এসে নোঙ্গও করে বা চলেও যায়। কত বিদেশ থেকে কত পন্য সম্ভার আসে সে সব জাহাজে। দেখা যেত বিভিন্ন দেশের বিভিন্ন নাবিকদের। আটলান্টিক মহাসাগরের অন্তহীন জল রাশি ভেদ করে শরীরে নোনা গন্ধ নিয়ে আসে এই মন্ট্রিল শহরে। আবার কত লোকের সুখের কথা বয়ে নিয়ে আসে আবার কত প্রেমের জগতের শব্দহীন ব্যর্থহীন হতাশার দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যায়। কতক্ষণ যে এই জাহাজটার কাছে দাঁড়িয়ে ছিলাম মনে নেই। মনে হয় অনেক্ষণ———-।
(চলবে——–)
