মধ্যরাত : পর্ব-২১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : অনেকদিন হয় ডোরার চিঠি পাইনি। ডোরা ভার্জিনিয়ায় ইউনিভার্সিটির কোয়াটারে আছে। কোয়াটারে আরো বাঙ্গালী প্রফেসার আছেন। এ ভীরু মেয়ে নয়। দুর্জ্জয় সাহসী। আর খুব ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে। আজ জানি কেন দেশ স্বাধীন হবার কথা আমার বার বার মনে পড়ছে। ৬ দফার দাবীতে ইষ্ট পাকিস্তান ওয়েষ্ট পাকিস্তান যুদ্ধ হয়। ২৫ মার্চ রাতের গভীরে অতর্কিতে ওয়েষ্ট পাকিস্তান ঢাকার বুকে ঝাপিয়ে পড়ল। নিজের দেশের জন্য বাংলাদেশের ছেলেরা মুক্তিযুদ্ধে লাখো লাখো ছেলে প্রাণ দিল। কত মা ছেলে হারা হোল। কত বোন ভাই হারাল। কত স্ত্রী হারাল স্বামী। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার দামাল ছেলেদের যার যা আছে সামান্য বাঁশের লাঠি নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য আদেশ দিলেন।
২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকার বুকে আক্রমন চালিয়ে শেখ মুজিবকে বন্ধি করে করাচি নিয়ে গেল। গভীর রাতে অসহায় নারীর আর্তনাদ, শিশুর কান্না ঢাকার বুকে এক বিভিষিকা সৃষ্টি হয়েছিল। দলে দলে মানুষ গ্রাম গ্রামাঞ্চলে পাড়ি জমাল। যৌবন দিপ্ত ছেলের দল প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিল। পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাল। কত স্বামী ছেলে মেয়ে সহ ছদ্মবেশে ভারতে এসে নিঃশ্বাস ফেলল। এমনি করে হাজার হাজার, লাখো লাখো ভারতে এসে মুক্তি বাহিনী গঠন করে। ভারতের কাছে নিজের দেশের জন্য যুদ্ধ করার জন্য দাবী জানাল। তদানিন্তন প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধি তাদের প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাদের ট্রেনিং প্রাপ্ত করার জন্য আদেশ দিলেন। তাদের খাওয়া পড়া ঔষধ পত্রের রক্ষণা বেক্ষণের ভার গ্রহণ করলেন।
নয় মাসের ভীষণ ত্যাগ, তিতিক্ষা, সংযম, সংগ্রাম, আত্মত্যাগ, এক সাগর রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন আত্মহুতির মাঝে, আর ভারতের সাহায্যে, পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশে তাদের একলাখ পাকিস্তানী সোলজার থাকা সত্ত্বেও বাংলার দামাল ছেলেদের কাছে পরাজয় বরণ করতে হোল। বাংলাদেশ স্বাধীন হোল। আমার বাংলাদেশ গর্বের বাংলাদেশ। কোন কালে কোন দেশে বা কোন রাষ্ট্রে নিজের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে, এরকম কথা কখনও শুনিনি। অথচ আমার সোনার বাংলার সোনার ছেলেরা ১৯৫২ সালে নিজের দেশের মাতৃভাষা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমার গর্বের বাংলাদেশ। তার কথা মনে হলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে।
কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশে খাদ্য নেই, বস্ত্র নেই, ঔষধ নেই, পথ্য নেই, রোগের চিকিৎসা নেই, দেশে হা-হা-কার। হাজার হাজার লোক না খেয়ে প্রাণ দিচ্ছে। বিদেশী সাহায্য আসি আসি এসে কোনদিন পৌছাল না বাংলাদেশে। এমেরিকার বিশ্বাস ঘাতকতা বাংলাদেশের বুকে চরম আঘাত হানল। ভেঙ্গে পড়লেন জাতীর পিতা শেখ মুজিব। তিনি দেশের প্রেসিডেন্ট। তার দেশের লোক খেতে পাচ্ছে না। কঙ্কাল সার হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। উলঙ্গ অবস্থায় এখানে সেখানে লোক পড়ে থাকছে। উদ্দেশ্যকারীরা ষড়যন্ত্রকারীরা এই দেশটাকে লুটে-পুটে খাচ্ছে। তিনি চিন্তায় ক্লান্তিতে ভেঙ্গে পড়লেন। অথচ লেকটি শান্তিতে কোনদিন স্ত্রী-পুত্রের সাথে আহার করে রাত্রি যাপন করেন নাই। বাংলার পথে প্রান্তরে সাধারণ লোকের দুয়ারে, তিনি দেশের সুখ, দেশের সমৃদ্ধির জন্য সোনার বাংলার পথে প্রান্তরে ঘুড়ে বেড়িয়েছেন।
(চলবে——-)
