মধ্যরাত : পর্ব-১৭

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : কিন্তু কি লিখব ভোবে পাইনে। কত কথা মনে আসছে। কত কথা ভুলে যাচ্ছি। কত কথা স্মৃতির অতল তলে উকি দিচ্ছে। ডোরাকে কাছে থাকতে যে কথা আমি কোনদিন বলতে পারিনি। সাহস পাইনি। আজ অনেক দূর থেকে সে কথা বলতে সাহস করি। ইউনিভার্সিটি খোলার মাত্র একদিন বাকী। ইউনিভার্সিটি খুলে গেলে- আমার ভীষণ ক্লান্তি নেমে আসবে।
ডোরা, এখন মধ্যরাত। মধ্য রাতের নিশচর পাখি এখন মধ্যরাতের প্রহর ঘোষণা করছে। নিরব নিঝুম নিস্তব্ধ আকাশে মিটি মিটি তারাগুলি জ্বলছে, নিভছে। সেদিন ডিজনী ওয়ালর্ডে তোমার সাথে আমার অনেক অনেক বছর পর দেখা হয়। তোমার কথা, তোমার স্মৃতি এই আকাশের মধ্যরাতের তারার মত একবার জ্বলে, একবার নিভে। অহরহ সে আমাকে পীড়ন করে তোমার কথা যেন না ভুলি। তোমাকে আজ আমি অনেক দূরে গিয়েও অনুভব করি। তুমি আমাকে ভালবাস। ঠিক আমিও তোমায় দূরে রেখে অনুভব করি। আমি তোমায় ভালবাসি। তুমি ছাড়া আজ আমার জগৎ অন্ধকার। আকাশের অনেক রং নামে যে উপন্যাস লিখেছে, তার নায়খ আমাকে করেছ। কি মন্তব্য করেছ তুমি ? নায়কের ফেলে আসা জীবন সম্বন্ধে ? তা তুমিই জান। তোমাকে আমি চিরদিনই ভালবাসতে চেয়েছি। সে ভালবাসাই তোমাকে আমার কাছে অমর করে রাখবে। ইতি, প্রশান্ত।
রাত প্রায় শেষ হয়ে আসছে, মনে হল ডোরা যেন আমার বিছানার আশে পাশেই ঘুরে বেড়াচ্ছে। মনে হল যেন অনেক অনেক কাছে আমার হৃদয়ের মাঝে আসন লাভ করছে। টিঠিটা খামে ভরে মুখ আটকে রাখলাম। ভোরের ¯িœগ্ধ আলো ফুটে উঠল। তবু একটু চোখ বুঝে থাকলাম। তারপর উঠে হাতমুখ ধুয়ে চা খেলাম। এতদিন যে কথা ব্যক্ত করিনি, আজ চিঠির মারফত তা প্রকাশ করলাম। মনটা যেন হাল্কা লাগল। চঞ্চলতা যেন আমার অনেক অনেক বেড়ে গেল। আজ যেন সমস্ত পৃথিবী অনেক রং নিয়ে আমার সামনে আবির্ভাব হল। খেতে, শুতে, বসতে আমার অনেক ভাল লাগছে। শরতের মুক্ত বাতাস, নীল আকাশ, থোকা থোকা কাঁশফুলের মত সাদা সাদা মেঘ দুর হতে দুরান্তরে ভেসে যাচ্ছে। অমর কবি কালিদাসের মেঘ দুতের কথা মনে পড়ল। মেঘওত অনেক বার্তা বহের কাজ করতে পারে। মেঘওত আমার খবর ডোরার কাছে আনা নেওয়া করতে পারে। যেমন উজ্জায়নীতে যহ্মের খবর আনা নেওয়া করত, তার প্রিয়ার কাছে। কল্পনা আর বাস্তব ও দু’টোর কোন সামনজস্য নেই।
ইউনিভার্সিটি খুলে যাচ্ছে আবার ছাত্র-ছাত্রী পড়ানো। এক ঘুম দিলেম তাড়াতাড়ি উঠে শেভ করে ¯œান সেরে কাপড়-চোপড় পড়ে ফিট ফাট হয়ে গেলাম বাস ধরতে। দেখলাম বাস স্টপেজে অনেক রং বেরংয়ের লোক সকলেই জীবন সংগ্রামে ব্যস্ত। অনেকদিন পর ক্লাশে ঢুকলাম, দেখলাম ছাত্র-ছাত্রীর অভাব নেই। এক সাবজেক্ট ছিল পড়িয়ে বেরিয়ে এলাম। কমন রুমে বসলাম আরও সাবজেক্টেও দু’চার বাঙ্গালী প্রফেসার ছিল। দুজনের সাথে আলাপ হল। ফ্লোরিডা ডিজনী ওয়ালর্ড, ডেটোনা, মিয়ামি নিয়ে আলাপ দীর্ঘ হতে দীর্ঘতর হতে চলল। প্রফেসার বড়–য়া বলল, ফ্লোরিডা ঠিক আমাদের বাংলাদেশের মত। তেমনি তালগাছ, খেজুর গাছ, কলা গাছ, নদ-নদী নালা মেঘলার দেশের মত।
(চলবে——)
