সর্বশেষঃ

ভোলায় ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর ১ম বর্ষপূর্তি পালিত 

ভোলায় ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ এর ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় ভোলা সদর চিলি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে দীর্ঘ দিনের কার্যক্রম সবার মাঝে তুলে ধরাসহ সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও লিডারশিপ ট্রেনিং সেশন আয়োজন করা হয়।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও এনসিওর ল্যান্ডমার্ক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ওবায়দুর রহমান বিন মোস্তফা।

উক্ত অনুষ্ঠানে তিনি তরুনদের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হন এবং তরুণদের উদ্দেশ্য বলেন,
তোমাদের জীবনের লক্ষ্য কী হওয়া উচিত তা বলার আমি কেউ নই। আমরা সবাই আমাদের নিজেদের জীবনের লক্ষ্য কী তা জানি। কিন্তু বর্তমান বিশ্বে শুধুমাত্র নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়াই যথেষ্ট নয়। আমাদের জেনারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি পৃথিবী গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষেরই নিজেদের লক্ষ্য অর্জন করার সামর্থ্য আছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন স্থপতি পারভেজ রানা। তিনি তরুণদের উদ্দেশ্য বলেন,পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীর আত্মউন্নয়নের জন্য সংগঠন করা জরুরি কেননা সংগঠন করলে যেভাবে নিজেকে প্রকাশ করা যায় তেমনি সমাজে স্চ্ছোসেবী কাজের মাধ্যমে মানুষ কে সাহায্য করা যায়।

আরো উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল ডিভিশন এর সভাপতি তন্বী দাস, সহ-সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মাকসুদ রানাসহ ভোলা জেলার বোর্ড মেম্বার, কমিটি মেম্বার, সাধারণ ভলান্টিয়াররা।

প্রসঙ্গত, জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলায় গত ২০ অক্টোবর ২০২০ইং তারিখে যাত্রা শুরু করে।
দীর্ঘ দিন ধরে কার্যক্রমের মধ্য দিয়ে ২০টি প্রজেক্ট সম্পন্ন হয়। এবং করোনা মহামারীর মধ্যে মাস্ক নিয়ে জনসচেতনতা মূলক অনেক প্রোগ্রাম করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।