সর্বশেষঃ

ভোলার পরানগঞ্জ বাজারে পেইন্টার কর্মশালা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজারের বিশ্বরোড চত্ত্বরে শাহজাদী কর্পোরেশন সত্ত্বাধিকারী সম্রাট হাওলাদার এর উদ্যোগে গ্রামগঞ্জের পেইন্টারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বরোড চত্ত্বরের শাহজাদী কর্পোরেশন এর মধ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী কর্মশালায় ডিজিটাল প্রযুক্তিতে ম্যাশিনের মাধ্যমে বিভিন্ন কালারের রং মিশিয়ে অল্প সময়ে কম খরচে কি ভাবে ভালো মানের রং পাওয়া যাবে সেই সিস্টেম দেখানো হয় পেইন্টারদের।

শাহজাদী কর্পোরেশন এর সত্ত্বাধিকারী সম্রাট হাওলাদার বলেন, গ্রামের মানুষরা বেশি দামে রং ক্রয় করে তাদের বাসা বাড়ীতে ব্যবহার করতো আর পেইন্টারা এই বিষয়ে তেমন অভিজ্ঞ ছিলো না তাই আমি ডিজিটাল পর্যায়ে কম খরচে ভালো রং মফস্বলে পৌঁছে দেওয়ার জন্য এই সিস্টেম চাল করেছি। তাই আজকে পেইন্টারদের নিয়ে এই কর্মশালার আয়োজন করেছি।
এই সময় উপস্থিত ছিলেন ইলিশা ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান হাওলাদার, নিপ্পন পেইন্টার (বাং) প্রাঃ লিং এর এরিয়া প্রধান বরিশালের বিভাগের সিরাজুল ইসলাম, ভোলার সেলস অফিসার মোঃ মাসুদ রানাপ্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।