সর্বশেষঃ

মধ্যরাত : পর্ব-১০

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : টরেন্টেতে আমি ফিরে আসার জন্য ব্যকুল হেয় উঠলাম। গাড়ী স্ট্রাট নিলাম, আবার গাড়ী চলল। পহাড়ের পথ ধরে ধরে পীচঢালা পথে নাম না জানা কত পাহাড় ডান বায়ে ফেলে এলাম। অনেক অনেক কথা মনে জাগল। ডোরার কথা- এর ভার্জিনিয়ার ঠিকানাটাও ভাল করে নেইনি। শুনলাম, ও জানি কি একটি উপন্যাস লিখেছে। ওর সাথের প্রফেসাররা আমায় বলল। ওর বইয়ের নাম আকাশের কত রং। জানিনা সেই বইতে আমার নাম উল্লেখ আছে কিনা ? অথচ ডোরা সারাটা দিন ঘুরে বেড়াল, বইয়ের কথা আমাকে একটু উচ্চারণ করল না। বোধ হয় ভুলে গেছে। অনেক দিন পওে দেখা, কোনটা রেখে কোনটা বলে তার হদিস খুঁজে পাচ্ছিল না। ডোরা কলেজ জীবনে একটু আধটু লিখত জানতাম। তত ভাল লিখে না। তবে অনেক অনেক কিছু চেষ্টা করলে পারে।
হেলিন্টনের উপর দিয়ে আমার গাড়ী তখন দ্রুত চলছিল। হেমিন্টন লোহালক্কর এর জন্য বিখ্যাত। বিশাল বিশাল ব্রীজ, বড় বড় নদী, মনে হয় খুব সমৃদ্ধশালী, ঝক ঝক করছে, বিজলী বাতিগুলি ঐশ্বর্য্যেও মহিমা প্রকাশ করছে। টরেন্টোতে রাত ১১টায় গিয়ে পৌঁছলাম। তখন বিদ্যুৎ এর আলোয় টরেন্টো শহর ঝকঝক করছিল। বড় বড় দোকান-পাটগুলি বন্ধ হয়ে গেছে। দোকানের ভিতরের আলোয় দোকানের মনোহর জিনিসগুলি বড় সুন্দর লাগছিল। মনে হয় যেন স্বপ্নপুরী।
আমার এক বন্ধুর বাসায় উঠব বলে ঠিক করেছিলাম। ওরাও ঘুমিয়ে পড়েছে, রাত প্রায় ১টা বেজে গেছে। প্রহর ঘোষণা করছে, লিফটে উপরে উঠবার চেষ্টা করছি। সুশান্ত-সুশান্তর বৌ বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছিল। কড়া নাড়লাম তাড়াতাড়ি দরজা খুলে দিল। কিচুই খেলাম না শুয়ে পড়লাম। বন্ধু বলল প্রশান্ত কিছু খাবিনে, বললাম না। ভাল লাগছেনা, কিচুই খাব না। ধব ধবে সুন্দর গোছান গাছান, পরিস্কার-পরিচ্ছন্ন বিছানায় ক্লান্ত দেহ এলিয়ে দিলাম। অনেক কথা মনে হল। এই সুশান্ত এককালে পরমবন্ধু ছিল। এক সাথে আমরা এম.এ. করেছি। ও মেথম্যাটিকস এম.এ পাশ করে পি.এইচ.ডি. করে এখন টরেন্টোতে আছে। ও একটি মেয়েকে ভালবাসত। দু’জনেরই ইউনিভার্সিটিতে খুব দহরম-মহরম চলছিল। কেউ কাউকে ছাড়া একদন্ড থাকতে পারত না। মেয়েটির নাম ছিল ক্যামেলিয়া। যেমন ছিল লম্বা চওড়া, তেমনি দেখতে সুন্দর। লেখা পড়ায় মেয়েটা খুব ভাল, ভাল গাইতে পারত।
সুশান্ত খুব গরীব ঘরের ছেলে। ওর বাবা ওর জন্য মাথার ঘাম পায় ফেলে ওর ইউনিভার্সিটির খরচ দিত। ওর অনেক ছোট ছোট ভাই বোন ছিল। সুশান্তই সকলের বড় ছেলে। বাবা মায়ের কত আশা এিকদিন ছেলে রোজগারে হয়ে সংসারের সকলকে দেখবে। সেই সুশান্ত কিনা ক্যামেলিয়া ক্যামেলিয়া করে সকলকে ভুলে যেতে বসেছিল। ওর বাবা কি ভাবে জানতে পেরে হলে এসে উপস্থিত। আমাদের আত্মারাম খাঁচা ছাড়া। আমাকে কাছে পেয়ে বলল তোমার নাম ? বললাম- প্রশান্ত। বলল দেখ বাবা আমি ছাপোষা মানুষ, এই আবার বড় ছেলে। ঘরে এখন দু’টো বিবাহযোগ্য মেয়ে। আর এই গরীবের ছেলের খোড়া রোগ হলে আমি কি করব। সব ছেড়ে ছুড়ে এখন ভাল করে পড়াশুনা করতে বলো। ওর বাবা ওকে বাড়ী যেতে বলল।
এর মধ্যে ক্যামেলিয়া ইউনিভার্সিটিতে ঢোকার পথে ভদ্রলোকের সামনে পড়ে গেল। ভদ্রলোক বোধ হয় বাড়ীতে ওর মায়ের কাছে সুশান্ত একটি ফটো পাঠিয়েছি। তা দেখে থাকবেন। ক্যামেলিয়াকে দেখেই চিনে ফেললেন। যা মিনতি করতে লাগলেন। দেখ মা আমরা বড় গরীব। ও এখনও ছাত্র, ভাল করে পড়াশুনা না করলে ও পাশ করতে পারবে না। ওর অনেক ভাই বোন। ঘরে এখনও বিবাহযোগ্য দু’টো বোন। সুশান্তই আমার এ বৃদ্ধ বয়সের একামত্র সম্বল।

(চলবে———)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।