চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা, ভোলার মানুষের আশা আকাঙ্খা এবং প্রত্যাশা
হবু বউয়ের মুখ দেখা হলো না ইলিশার জিয়ার

মানুষ মরণশীল কিন্তু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। পৃথিবীতে একজন বাবার সবচেয়ে বড় কষ্ট নিজের সন্তানের লাশ কবরে দাফণ করা কিন্তু ইলিশা ৬নং ওয়ার্ডের সাজিকান্দি এলাকার রশিদ মোরাদার সেই কষ্ট সইতে হচ্ছে।
সূত্রে জানা যায়, পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের সাজিকান্দি এলাকার রশিদ মোরাদারের ছেলে জিয়াউর রহমানের সাথে পারিবারিক ভাবে গত ৪দিন আগে বাপ্তা ১নং ওয়ার্ডের আবদুল মালেকের মেয়ে তানিয়া আক্তার মিহির সাথে বিয়ে হয়।
বিয়ে অনুষ্ঠানে জামাইয়ের মঞ্চেই হঠাৎ স্টোক করলে প্রথমে সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
এদিকে জিয়াউরের মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হবু স্বামীর মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে গেছে হবু স্ত্রী মিহি।
