ভোলায় খান বাহাদুর নুরুজ্জামান’র ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

ভোলায় খান বাহাদুর নুরুজ্জামান এর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোলা আনাস বিন মালেক (রঃ) ইসলামিক কমপ্লেক্সে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মিয়া মোহাম্মদ ইউনুসএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মনপুরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর নুরুজ্জামান এর নাতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র শিক্ষক সৈয়দ মোঃ আনোয়ার হোসেন, ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদ হোসেন জুম্মান। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শাহ সাজাহান, মুক্তিযোদ্ধা আবু মিয়া, আবু বকর সিদ্দিক মোল্লা, আনাস বিন মালেক রহমতউল্লাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সাংবাদিক মোকাম্মেল হক মিলন প্রমুখ। সভায় বক্তারা খান বাহাদুর নুরুজ্জামানের জীবন আদর্শ তুলে ধরেন।

এছাড়া জোহর বাদ খলিফাপট্টি ফেরদৌসী হাফেজিয়া মাদ্রাসাসহ শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
