ভোলায় ইউটিউবে ইনকাম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় বিটিএন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হল ইউটিউবে ইনকাম বিষয়ক এক কর্মশালা। শনিবার সকাল ১০টায় ভোলা শহরের তালুকদার ভবনে দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানের দিকনির্দেশনায় কর্মশালায় বেশ কয়েকটি বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কনটেন্ট নির্মাণ, ভিডিওগ্রাফি, উচ্চারনের বিশুদ্ধতা, ইউটিউবারদের সামাজিক দায়বদ্ধতাসহ বেশ কয়েকটি বিষয় আলোচানা রাখেন বক্তারা।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম বাহাউদ্দিন ও আর্কিটেক্ট পারভেজ রানা। জাবেদ মাহমুদ ফিরোজের সঞ্চালনায় ইউটিবারদের নিয়ে ভোলা জেলায় এটাই সর্বপ্রথম কর্মশালা। আয়োজকরা জানিয়েছেন ইউটিউবিং নিয়ে বিটিএন টিমস নানামূখি প্রশিক্ষণ কর্মসূচি অভ্যাহত রাখবেন।
