ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
তোফায়েল আহমেদ এর সুস্থতা কামনায় উত্তর দিঘলদীতে দোয়া-মিলাদ

বর্ষিয়ান রাজনীতিবীদ, ৬৯’র গণঅভ্যুত্থানের মহান নেতা, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর সুস্থ্যতা কামানয় ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঘুইংগারহাট আওয়ামীলীগের দলীয় অফিসে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এর সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিঘলদীর বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী আবুল কাশেম সুলতান, সাবেক আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম মাতাব্বর, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক মানোয়ার হোসেন মাতাব্বর, নুরনবী মাষ্টার, মোঃ মিজানুর রহমান, মোঃ ইমাম হোসেন, মোঃ জসিম, ফখরুল ইসলাম জামাল, আব্দুল মালেক, আলী আজগর মেম্বার, মোঃ মনজুর আলম, মোঃ বাবলুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ্ব মাওঃ মোখলেছুর রহমান।
