মধ্যরাত : পর্ব-০৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : সিরাজ কঠোর দৃষ্টিতে আলেয়ার পানে তাকিয়ে ছিল। আলেয়া মার্জ্জনা করবেন জাঁহাপনা। বেগমদের সমৃদ্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি। সিরাজ না তুমি কেন অপরাধ করনি। বেগমরা হাসতে জানেনা হারেমের নর্তকীরাও না। তোমার হাসি শোনার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদে, শুধু মুর্শিদাবাদে কেন ? সারা বাংলাদেশেও কেউ হাসতে জানেনা।
সিরাজদ্দৌলা অভিনয় যেন সারাপথে সারাপথে আমার খোরাক জুগিয়েছে। আমি যেন মাঝে মাঝে আনমনা হয়ে গাড়ীর স্টিয়ারিং হুইল ছেড়ে দিচ্ছিলাম। ডোরা নেই তবু তার গন্ধ, তার স্পর্শ, তার স্মৃতি, তার কথা, স্মরণ হয়ে মন অধীর হয়ে উঠছিল। এই দীর্ঘ পথ অতিক্রম করতে আমার যেন খুব কষ্ট হচ্ছিল। বার বার কলেজ জীবন, বাবা-মার কথা, বড়দিও কথা, আমার মনে হচ্ছিল। আজ আমার কেউ নেই, কিছু নেই, রিক্ততায়, হতাশায় ব্যর্থতায়, বেদনায় আমি প্রৌঢ়ত্বে এসে দাঁড়িয়েছি। জীবনের ফেলে আসা দিনগুলোকে কেন আমি ভালবাসার বন্ধনে জড়িয়ে রাখতে পারিনি। কেন যৌবন চলে যায় ? কেন কাউকে ভালবাসতে গিয়েও জোর করে ধরে রাখতে পারিনি। সেদিন কেন এত দুর্বলতা ? ডোরা ডোরা তুমি আমাকে খুব ভালবাসতে আমি জানতাম। আমি তোরার সেই ভালবাসাকে প্রশ্রয় দেইনি। পড়াশুনো, মান, প্রতিপত্তি, যশ, অর্থ আজ সবই হয়েছে, শুধু তুনি নেই, তুমি তুমি অনেক দূরে সরে গেছ। তোমার যৌবনের সেই চঞ্চলতা নেই, চপলতা নেই, অস্থিরতা নেই, ব্যকুলতা নেই, আবেগ আবেশ জড়ানো সেই চাহনি নেই।
আমারও তাই শুধু তবু——আমার ? তবু মনটা হাতড়ে হাতড়ে খুজে বেড়াই। কোথায় যেন আমি ডোরার জন্য রোমাঞ্চের গন্ধ পাই। ডোরার সান্নিধ্য আমার কতক্ষণের জন্য ভাল লেগেছিল। মনে হয়েছিল যুগ যুগ ধরে যেন ডোরাকে আমি আমার একান্তে কাছে পাই। আপন করে হৃদয়ের মাঝে ধরে রাখি। ডোরাও আমার যৌবনের শিথিলতা এসেছে। আমার কোন ব্যতিক্রম হয়নি। এইত সত্য। এই মহাসত্যকে অস্বীকার করা কারও শক্তি নেই। গৌতম বুদ্ধ এই জরা ব্যধি মৃত্যুকে অবনত মস্তকে স্বীকার করে বনে গিয়ে তপস্যা করেছিলেন। ভালবাসা যতশীঘ্র উত্তপ্ত হয়। আবার তত শীঘ্র শীতলও। স্মৃতির পটে থরে থরে সাজান কত কথা আমার মনের প্রেমে জ্বল জ্বল করছে।
(চলবে————-)
