ভোলায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
তোফায়েল আহমেদ এর সুস্থতা কামনায় জেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে দোয়ার আয়োজন

ভোলার অভিভাবক, জীবন্ত কিংবদন্তী, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সুস্থতা কামনায় ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ দোয়ার আয়োজন করেছেন।
জীবন্ত কিংবদন্তী, বর্ষিয়ান নেতা মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ মহোদয়ের সুস্থতা কামনায় কালিবাড়ি রোডস্থ জামে মসজিদে আছর নামাজ বাদে জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় নেতার দীর্ঘায়ু কামনায় ভোলা পৌর সভার ৩ নং ওর্য়াডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকন বক্তব্য রাখেন।
এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান এর পিতা সাবেক কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, ভোলা সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তুষার, সাবেক ছাত্রলীগ নেতা ও সদর উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজি সাইফুল আলম বাবু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জাকারিয়া অমি, উপজেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, পৌর ছাত্রলীগ সভাপতি-সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকবৃন্দরা।
ভোলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ মুসল্লিদের উদ্যেশ্য দোয়া চেয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উজ্জল নক্ষত্র, বঙ্গবন্ধুর স্নেহধন্য তোফায়েল আহমেদকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে দিল্লী নেয়া হয়েছে। তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ্য ও স্বাভাবিক আছেন। দিল্লী নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তার সঙ্গে দেখা করে কথা বলেছেন। আপনারা সবাই আমাদের অভিভাবক তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। মহান করুনাময় আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে প্রিয় নেতাকে ফিরিয়ে দেন।
উল্লেখ্য, গত ০২/০৯/২১ ইং তারিখ তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার স্কায়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার কিছুটা অবনতি দেখা দিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য নয়া দিল্লিতে নেওয়ার পরামর্শ দিলে তোফায়েল আহমেদকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্স যোগে নয়া দিল্লিতে নেওয়া হয়েছে।
