সর্বশেষঃ

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২১ বীরাঙ্গনা

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন আরও ২১ জন বীরাঙ্গনা। মঙ্গলবার এ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ৪৩৮ জনে দাঁড়াল।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা হলেন, নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, মোছা. আকলিমা বেগম, সাহেরা, মোছা. শরীফা ইসলাম, মোছা. ফিরোজা বেগম. মোছা. আয়েশা বেগম, মোছা. ফাতেমা, মোছা. জোসনা বেগম, মোসা. আছমা বেগম, মোছা. রেজিয়া বেগম ও মোছা. আমবিয়া বেগম মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।
এছাড়া বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন- বরিশালের রোকেয়া বেগম, বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস, অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার মোছা. আনোয়ারা বেগম, মোছা. বিলকিস বানু, কুমিল্লার মোসা. তাহেরা বেগম ও নওগাঁর বদরুন নেছা।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।