সর্বশেষঃ

আগামীকাল মরহুম বীরমুক্তিযোদ্ধা আলী আকবর (বড় ভাই)’র ২৮তম মৃত্যুবার্ষিকী

মরহুম আলী আকবর (বড় ভাই), পিতা ডাঃ আব্দুল হাসিম। আগামীকাল  তার ২৮তম মৃত্যু বার্ষিকী। করোনা মহামারির কারণে পারিবারিক ভাবেই এই বীরমুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকী পালিত হবে এমনটাই জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তিনি ১৯৪২ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মহাকুমা আনসার এ্যাডজুটেন্ট হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। জেলা আনসার এ্যাডজুটেন্ট, টাংগাইলে কর্মরত থেকে অবসরে যান।
মরহুম আলী আকবর (বড় ভাই) ভোলা জেলা স্কুল হতে ১৯৫৮ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। এরপর বরিশাল বিএম কলেজ হতে ১৯৬১ ইন্টারমিডিয়েট এবং ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ ইতিহাস বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৫ সালে ছাত্রাবস্থায় তিনি ভোলা জেলার সদর থানাধীন শিবপুর মুন্সেফ বাড়ীর ওহাব হাওলাদারের জ্যেষ্ঠ কন্যা বিলকিস বানুকে বিবাহ করেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র থাকাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি প্রয়াত পানি সম্পদ মন্ত্রী সাবেক, ছাত্রলীগ কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রাজ্জাকের রুমমেট ও সহকর্মী ছিলেন। তিনি তিনি তৎসময়ের ডাকসুর হল শাখার নির্বাচিত সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি ১৭ই এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের আনসার বাহিনী হতে সদস্য ছিলেন। মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথ তলার শপথ গ্রহন অনুষ্ঠানের নিরাপত্তা ও আনসারদের গার্ড অব অনার সমন্বয় করেন। এছাড়া তিনি ভারতে মুজিব নগর সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে ১৯৭১ সালে তাকে ৩০০ মুক্তি বাহিনী সমেত বাংলাদেশের যুদ্ধকালীন ৯ নং সেক্টরের অধীন যুদ্ধ করতে অফিসিয়ালি নিয়োগ দেয়া হয়। তিনি ৯ নং সেক্টরের অধীন ভোলা জেলায় ৩০০ মুক্তিবাহিনী নিয়ে ১৯৭১ সালের জুলাই/আগস্ট মাসে প্রবেশ করেন। যুদ্ধকালীন তার ছদ্দ নাম ছিল বড় ভাই। যুদ্ধকালীন সময় মুজিব নগর সরকারের নিয়োগপ্রাপ্ত ভোলা মহাকুমার মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন। তিনি দেউলা যুদ্ধ, দৌলত খাঁন থানা আক্রমন ও টুনীর হাটে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মূখ যুদ্ধে অংশ গ্রহন করেন। টুনির হাট যা বর্তমানে বাংলাবাজার যুদ্ধে জীবনপন যুদ্ধ করেছেন। টুনীর বিশ্বাসঘাতকতায় সেই যুদ্ধে প্রায় ৮০ জন মুক্তিবাহিনীর সদস্য হতাহত হয়। তিনি ভোলাকে ১০ই ডিসেম্বর শত্রুমুক্ত করেন এবং প্রায় ১১ জন পাঞ্জাবি শত্রুকে জীবিত আটক করতে সক্ষম হন। তিনি ১৯৯৩ সালের ১৭ই আগস্ট মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ তৌফিক-ই- এলাহী, খাদ্য অধিদপ্তরে এলাকা রেশনিং কর্মকর্তা হিসেবে কমর্রত আছেন। তিনি এই দপ্তরে খাদ্য পরিদর্শক সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম বীরমুক্তিযোদ্ধা আলী আকবর (বড় ভাই) মিরপুর কালশী কবরাস্থানে সমাহিত আছেন। তার মুক্তিযুদ্ধের অবদান বিষয়ে বিভিন্ন বইয়ে ইতিহাস আকারে লেখা হয়েছে। যারমধ্যে অন্যতম- (ক) পলিমাটির দেশ ভোলা- লেখক, মোস্তফা হারুন। প্রকাশকাল-মে’২০০০ খ্রী:। (খ) মুক্তিযুদ্ধে আনসার বাহিনী- লেখক, একুশে বইমেলা- ২০০৯ খ্রী:। (গ) ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস- লেখক, কালাম ফয়েজী, প্রকাশকাল-ফেব্রুয়ারী-২০০৮ খ্রী:। (ঘ) মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ-১০ খন্ড, লেখক, এশিয়াটিক সোসাইটি। প্রকাশকাল- ডিসোম্বও ২০২০ খ্রী। (ঙ) ভোলা দ্বীপের অনন্য মুক্তিযুদ্ধ- লেখক, মাহফুজুর রহমান। প্রকাশকাল-জানুয়ারী’ ২০০৯ খ্রী। (চ) আমরা স্বাধীন হলাম- লেখক, কাজী শামসুজ্জামান। প্রথম প্রকাশ- বৈশাখ ১৩৯২।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।