সর্বশেষঃ

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ॥ আহত-১০

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলগীর গ্রুপ ও নুর ইসলাম পাটওয়ারি গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আলমগীর পাটাওয়ারি (৬০), কালাম (৪০), রেজাউল (২২), রনি (২০), লাইজু ও মাইনুর বেগম কে নুর ইসলাম গংরা কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জুলাই) ধনিয়া ইউনিয়নের ধরিরাম শংকর নাছির মাঝি আহনাউল্লাহ পাটোয়ারী বাড়িতে আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকার সময়। আহত আলমগীর পাটাওয়ারি গংদের কে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা সার্জারি ওয়ার্ডে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহত রেজাউল এর মাথায় বেশি আঘাত লাগায় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গভীর পর্যবেক্ষনে রেখেছেন কর্তব্যরত ডাক্তার।
আলমগীর পাটওয়ারি জানান, আমাদেও বাড়ির রাস্তাটি কাদায় হাটা চলায় অনুপোযোগী হওয়ায় বস্তায় বালি ভরার্ট করে রাস্তায় ফেলবো। তাই নুর ইসলাম পাটাওয়ারি বাসায় ৫৫টি খালি বস্তা চাইতে গেলে ৩৫টি বস্তা ছেড়া দেওয়ায় আমি জানতে চাই যে আমরা রাস্তায় বালি ফেলবো তার জন্য আপনার কাছে বস্তাগুলো রেখেছি, আর সেই বস্তাগুলো ছেড়া কেন ? এর জবাব চাইতে গেলে নুর ইসলাম পাটওয়ারি গংদের সাথে আমাদের সাথে বাক বিতন্ডা বাধে। এক পর্যায় লাঠি সোডা ও কেচি, সাবল, থাই গজ, জি আই পাইপ নিয়ে আমাদের মেরে রক্তাক্ত করে মাঁথায় আঘাত করলে আমরা মাঠিতে লুটে পরি। হাসপাতালে আনার পর আমাদের জ্ঞান ফিরে। আমরা মামলা করবো চেয়ারম্যান মামলা করতে নিশেধ করছে। বলেছে সুস্থ্য হয়ে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি আসো, তারপর এটার বিচার হবে। তাই আমরা তার মেনে চিকিৎসা সেবা নিচ্ছি।
এ ব্যাপারে নুর ইসলাম জানান, আমরা নিজেরা নিজেরাই একটু ভুল বুজা বুজি হইছে। আলমগীর পাটওয়ারি গংরা ও আমাদের মারছে, আমরাও মারছি। আহত বেশি কম হইছে, আমরাও আহত হইছি, চিকিৎসা সেবা নিচ্ছি।
ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, এই বিষয় উভয়কে-ই চিকিৎসা সেবা নিতে বলেছি। কারণ উভয় বেঁশি কম আহত হয়েছেন। আলমগীর পাটাওয়ারি গংরা একটু বেশি, নুর ইসলাম পাটওয়ারি গংরা একটু কম। তাই উভয় চিকিৎসা সেবা নিয় সুস্থ্য হয়ে আসলে সকলের কথা শুনে স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিরা বসে সমাধান করার চেস্টা করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।