ভোলায় একই বাড়ীর তিন ঘরে দুর্ধর্ষ চুরি

ভোলায় একই রাত্রে এবং একই বাড়ীর তিন ঘরে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে ভোলার শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে চোরের দল ওই তিন ঘরের প্রায় কয়েক হাজার টাকা সমমূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুছ, হাফিজ মেম্বার ও নুরুল ইসলামের ঘরে একই রাত্রে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুলাই) রাতে সংঘবদ্ধ চোরের দল তাদের ঘরের মাটি কেঁটে এ চুরির ঘটনা ঘটায়।

ভুক্তভোগী ঘরের মালিক বলেন, আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। গভীর রাত আনুমানিক ২টার দিকে চোরের দল আমাদের ঘরে প্রবেশ করে ৪টা মোবাইলসহ নগদ হাজার খানেক টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় ইউনুস আরো বলেন, ফজরের আযানের আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজা খোলা দেখে আমাকে আমার মেয়ে ঘুম থেকে জাগায়। তখন আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা ও সবকিছু এলোমেলো। এ খবর শুনে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্ষনে যান উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস এবং যারা এ চুরি ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য ভোলার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
