সর্বশেষঃ

ভোলায় ভোক্তা অধিকারের অভিযান, দুই ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা

ভোলায় বিভিন্ন ঔষধ বিক্রির ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও ভোলা জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক সদর উপজেলার তালতলি বাজার ও ঘুইংগারহাট বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

এসময় অভিযানে দুইটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ঔষধ বিক্রয়ের ডিসপ্লেতে এসব ঔষধ বিক্রয়ের জন্য প্রদর্শন করা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সিকদার মেডিকেল হলকে ৫১ ধারায় ৬ হাজার টাকা ও সূর্য মেডিকেল হলকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নোংড়া পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অপরাধে তরিকুলের হোটেলকে একই আইনের ৪৩ ধারায় ১ হজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ও লকডাউনের মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয় ও হ্যান্ডমাইকের সাহায্যে প্রচারণা চালানো হয়।

সহকারী পরিচালক বলেন জেলা প্রশাসনের সার্বিক সহায়তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোলা সদর থানার পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।