ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
ভোলায় জেলা ইসলামী আন্দোলন নেতা মাও. মিজানুর রহমান গ্রেফতার

ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র এবং জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমীয়া রতনপুর মাদরাসার পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ভোলা থানা পুলিশ। গত সোমবার রাত ১২.৩০ মিনিটের সময় ভোলা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছেন বলে জানা যায়। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান তাকে হেফাজতের মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে মাওলানা মোঃ মিজানুর রহমান এর গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি ও সারা দেশের আলেম ওলামাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, আলহাজ্ব মাওলানা মুফতী আহামাদ উল্লাহ, আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন ভোলা জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি, ইসলামী আন্দোলন নেতা ও ঈমান আকিদা ভোলা জেলা সভাপতি মাওঃ বশিরুল হক, ইসলামী আন্দোলন নেতা ও ঈমান আকিদা ভোলা জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী, ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, মাওলানা মোঃ আখতার হোসেন সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।
