শতাব্দীর মহানায়ক অনন্য মুজিব : পর্ব-১১

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
(গত পর্বের পর) : গ্রামে-গঞ্জে, থানায়-মহকুমায়, নগরে-মহানগরে, কোন লোকই ভোট দিতে যায়নি। এমনকি ক্যান্টনমেন্ট ও আদমজিতে আর্মি অফিসাররাও নিরাপত্তার অভাবে ভোট দিতে যায়নি। গ্রামে-গঞ্জে ভোটের বাক্সই যায়নি। ইলেকশনের নামে দেশে প্রধানমন্ত্রী একটি প্রহসন চালিয়েছে। দু’দিন আগে টাঙ্গাইলে দু’জন প্রিজাইডিং অফিসার ভোটের বাক্স ও পুলিশ, ড্রাইভার, গাড়ী রেখে দু’দিন পর্যন্ত জঙ্গলে জঙ্গলে পালিয়েছিলেন। এ খবর ঢাকায় এসে পৌঁছলে তাদের উত্তরার বাড়ীতে এক শোকের মাতম নেমে আসে। এরপর ধীরে ধীরে ঐ ম্যাজিষ্ট্রেট ও অফিসাররা বাড়ী ফিরে এসেছে।
অনেক লোক নিরাপত্তার অভাবে ভোট কেন্দ্রে যায়নি। অসহযোগ আন্দোলনে সারা দেশ অচল। মেয়র মহিউদ্দিনের পরিচালনায় চিটাগাং বন্দর নগরী অচল। এমনকি পোর্টও বন্ধ ছিল, আর্মি অফিসারের নিয়েও কোন ক্ষমতা প্রয়োগ করতে পারেননি। ক্ষমতাশীন সুদক্ষ জনাব হানিফের পরিচালনায় ঢাকায় রাজপথ ছিল অচল। বরিশাল ছিল রণক্ষেত্র। প্রধানমন্ত্রীকে কয়েকবার বরিশালের যাত্রা ক্যান্সেল করতে হয়েছে। বরিশালের লোকের প্রধানমন্ত্রীর রাজনীতিতে আস্থঅ ছিল না। তার কাজকর্ম, তার চলা ফেরায় প্রতি নিদ্বেষ ছিল। মিথ্যার রাজনীতি বরিশালের লোকেরা বরদাস্ত করতে পারে না।
বরিশাল শেরে-বাংলা এ. কে, ফজলুল হকের দেশ। যাকে নাম দিয়েছিল ভারতবর্ষের লোক বাংলার বাঘ। তার রাজনীতি ছিল ত্যাগ, তিতীক্ষার কথা, আজও বাংলার ঘরে ঘরে স্মৃতি হয়ে আছে আমাদের হক সাবের হৃদয় নিংড়ানো নাম। তারপর এল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুক্তফ্রন্টের আমলে আমি তখন খুলনা মহিলা আওয়ামীলীগের প্রেসিডেন্ট। গ্রামে-গঞ্জে, নগরে-পল্লীতে, খুলনার রাজনীতিতে জড়িয়ে পড়লাম। তখন এ, কে, ফজলুল হকের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িয়েছিল। হক সাহেবকে অনেক দেখেছি, কাছে থেকে দেখেছি, খুলনার এক জনসভায় শেখ মুজিবের সাথে আমার দেখা হয়। তার কথাবার্তায় আমি মুগ্ধ হই। তার নাম তখন বাংলার আনাচে-কানাচে ছড়িয়েছিল। তাকে দেখার জন্য আমার প্রবল আগ্রহ ছিল। আমার স্বামী ফাষ্ট ক্লাশ ম্যাজিষ্ট্রেট, তিন বছর এক জেলায় থাকতেন, কখনও এক বছর। কখনও ইমাজেন্সি ব্যাপারে এক বছরে দু’বারও বদলী হতেন। মাঝে মধ্যে ঢাকায় দু’চার দিনের জন্য আসতেন।
আমার স্বামী তখন দেওয়ানগঞ্জ (ময়মনসিংহ) সুগার মিলের জেনারেল ম্যানেজার। ওনি তখন ম্যাজিষ্ট্রেটের চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। আমি তখন দেওয়ানগঞ্জ আপোয়ার প্রেসিডেন্ট। এই দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন মহিলাসহ আমি করাচীতে ডেলিগেট হয়ে গিয়ে হোটেল মেট্রোপোল এ সাতদিন ছিলাম। সমগ্র ইস্ট পাকিস্তান থেকে জেলা, মহকুমার আপোয়ার প্রেসিডেন্ট, সেক্রেটারী ও মেম্বাররাও গিয়েছিল। আজ আমি বাংলাদেশ মহিলা সমিতির একজন কার্যকরী সদস্য, বাংলাদেশে মহিলা সমিতির মঞ্চে দাড়িয়ে বক্তৃতা করার সুযোগও পাই। বাংলাদেশ মহিলা সমিতি আমাকে সমাজসেবার কাজের প্রশংসায় প্রসংশিত করে বেগম সম্পাদিকা নুরজাহান বেগমের সাথে একবার সংবর্ধনা দিয়েছিল।
(চলবে——-)
