পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক
ভোলায় রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কমিটি গঠন

রুপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ভোলা জেলার কমিটি গঠন করা হয়েছে। এতে ইলিশা জংশন বাজার শাখার পিও ব্যবস্থাপক মোঃ মনসুরকে সভাপতি ও রুপালী ব্যাংক মহাজন পট্টি ভোলার পিও ব্যবস্থাাপক মোঃ নজিবউল্লাহকে সেক্রেটারি করে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রুপালী ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিয়া জাকারিয়া টিটু ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। এদিকে নবগঠিত পরিষদের সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ভোলার বিভিন্ন পেশার মানুষ।
