সর্বশেষঃ

ভোলার মাঝের চরে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে সাইক্লোন ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিট। শনিবার (৬ জুন) সদর উপজেলা কাচিয়া ইউনিয়ন এর মাঝের চর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঝের চরের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারে মাঝে শুকনো খাবার, তারপলিন ও হাইজিন প্যাকেজ বিতরন করেন।

এসময় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস রেড ক্রিসেন্ট এর লাইভলিহুড ম্যানেজার এন্ড ক্যাশ ফোকাল মেহেদী হাসান শিশির, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, (এনডিআরটি) সদস্য সোহাগ, এনডিডব্লিউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম হোসেন, এনডিডব্লিউআরটি সদস্য সাহিদ হোসেন দীপু। এছাড়াও ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মিম, ইমতিয়াজুর রহমান, আল-আমীন প্রমুখ।
ত্রাণ বিতরণকালে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বক্ষন সরকারের পাশাপাশি দূর্যোগ নিয়ে কাজ করে থাকে। দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দারিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। তারি ধারাবাহিকতায় ভোলা জেলার ৭ উপজেলার ২৫শ পরিবারের জন্য এই ত্রান সামগ্রী পাঠিয়েছে আমরা ভোলা জেলা ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষন করে তাদের মাঝে এই ফুড প্যাকেজ পৌঁছে দিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।