সর্বশেষঃ

ভোলায় শহীদ জিয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে ইফতারি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলা জেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে অসহায় দুস্থ্যদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ই মে) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বেড়িবাঁধ এলাকায় বাদ আসর অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ও পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করেন ভোলা জেলার শহীদ জিয়া ছাত্র পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া ছাত্র পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আশিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈকত, সহ-সভাপতি মোঃ বনি-আমিন, মোঃ আব্দুস সামাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, মোঃ শাহরিয়ার হোসেন সেজান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিফায়েত উল্লাহ সিফাত প্রমুখ। ইফতার বিতরণের সময় ও অসহায় দুস্থ্য মানুষের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।