বোরহাউদ্দিনের মাদক কারবারি ভোলায় আটক

ভোলার বোরহান উদ্দিনের মাদক কারবারি মোমারেফ ওরফে বাবু ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন ইলিশা ফাঁড়ি পুলিশ। মাদক কারবারি আটকের বিষয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শেখ ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ইলিশা ফেরিঘাট এলাকায় এএসআই গুলজার হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করি। এসময় মোশারফ হোসেন বাবু কে সন্দেহজনক তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করি। পরে তাকে ইয়াবাসহ আটক করে নিয়ে আসি। মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন বাবু (৩০) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মৃত মোস্তফার ছেলে। তাকে ভোলা সদর থানায় প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয় এর নির্দেশনায় ভোলাকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।