বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী- জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
১৭ মার্চ ২০২১ ইং বুধবার সকাল ৯টায় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক আবদুল মান্নান লিটন, মোঃ সোহাগ, মাওলানা এমরান হোসেন, মোঃ রাসেল ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হেলাল উদ্দিন। সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভায় মাদরাসার শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
