ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
লালমোহনে নির্মানাধীন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এমপি- শাওন

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে প্রায় দুই কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ফরাজগঞ্জ লঞ্চঘাট টু নাজিরপুর খাল, ভায়া ফজলু চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার নির্মানাধীন পাকাকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ভোলা -৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় কাজের গুনগত মান বজায় রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন। ১৫ মার্চ বিকালে কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
পরে লালমোহন উপজেলা আওয়ামীলীগ অফিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল। সভায় লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আ.ন.ম শাহজামাল দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
