এমপি শাওন ও ব্যক্তিগত সহকারী মিজানের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর পিতা বিশিষ্ট সমাজসেবক, দানশীল, ধর্মভীরু ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী এবং মাননীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান এর বাবা মৌলভী মোহাম্মদ হোসাইন এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ লালমোহন সদর ইউনিয়নের কালীরটেক বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মোনাজাত পরবর্তী মুসল্লীদের মাঝে তবারক প্রদান করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের ব্যক্তিগত সহকারী প্রভাষক মিজানুর রহমান।

তিনি লালমোহন-তজুমদ্দিনের সকল মানুষের কাছে তার পিতা ও এমপি শাওনের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। মহান আল্লাহতায়ালা যেন তাদের কে বেহেস্ত নসীব করেন। আমীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।