করোনার টিকা নিলেন এমপি শাওন

কোভিড-১৯ টিকা নিলেন ভোলা –৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। চিকিৎসার কারনে দেশের বাইরে থাকায় টিকা নিতে বিলম্ব হয়। ২০ ফেব্রুয়ারী শনিবার সকালে লালমোহন সদর হাসপাতালে তাঁর সহধর্মিণী মিসেস ফারজানা চৌধুরী রত্নাসহ একত্রে এ টিকা গ্রহন করেন। টিকার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নির্ভয়ে সকলকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান করেন তিনি। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এরপর লালমোহন ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন এমপি শাওন।
