ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
আগামীকাল লালমোহন আসছেন এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) তাঁর নির্বাচনী এলাকা লালমোহনে আসছেন। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা সদর ঘাট থেকে থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। শনিবার সকালে লালমোহন লঞ্চঘাটে পৌঁছাবেন এমপি শাওন। লালমোহন এসেই এদিন সকাল ১০টায় দেশব্যাপী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন তিনি। পরে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও প্রতিবারের ন্যায় লালমোহন-তজুমদ্দিনের সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন করবেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এদিকে এমপি শাওনের আগমনে লালমোহন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। দলীয় সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিলও করা হয়েছে। এমপি শাওনের এলাকায় আগমনকে স্মরণীয় করে রাখতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক সমাগম ও প্রায় অর্ধ লক্ষ লোক জমায়েতের মাধ্যমে বরনের প্রস্তুতি গ্রহন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
