ভোলায় বিজেপির উচ্ছ্বাস: খেয়াঘাট চৌরাস্তায় পথচারী ও স্থানীয়দের মিষ্টি বিতরণ
লিঙ্কনের মধ্যে আছে তারুণ্যের দীপ্তি, সে জয় করতে পারবে : এম ফারুকুর রহমান
(অধ্যক্ষ এম. ফারুকুর রহমান ও সালাউদ্দিন লিঙ্কন)

ভোলা পৌর সভার নির্বাচন আগামী আটাশ ফেব্রুয়ারী। জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, তিন নম্বর ওয়ার্ডের একজন কমিশনার পদে প্রতিদ্বন্দিতা করছেন জনাব সালাউদ্দিন আহমেদ লিঙ্কন। লিঙ্কন ভোলা পৌর সভার সাবেক চেয়ারম্যান মরহুম জনাব শামসুদ্দীন আহমদের গর্বিত এক সন্তান। এ কথা নতুন করে বলবার কোন প্রয়োজন নেই যে, শামসুদ্দীন মিয়া ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তৎকালিন ভোলা মহকুমা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে তিনি জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। পৌর সভার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে জনাব আহমেদ আবাল-বৃদ্ধ সর্বস্তরের মানুষের হৃদয়ের মানুষ হতে পেরেছিলেন। সালাউদ্দীন লিঙ্কনও পিতার পদাঙ্ক অনুসরন করে গত পাঁচ বছর কমিশনারের সুমহান দায়িত্ব পালন করেছেন। দুর্যোগ কালিন সময়ে গরীব-দু:খী মানুষের চাল, ডাল, তেল, নুন অত্যন্ত নিখুঁতভাবে বিলি বন্টন করেন তরুণ এই কমিশনার, এমন কি নিজ তহবিল হতেও আর্থিক সহযোগিতা করতেও তিনি কার্পন্য করেননি। এলাকার ছোট খাট শালিস ব্যবস্থায়ও নিরপেক্ষতা বজায় রেখেছেন যা অকুন্ঠ চিত্তে উভয় পক্ষ স্বীকার করে। তরুণ মেধাবী শিক্ষিত এই ভদ্র সন্তানটিকে আপনার মূল্যবান ভোট প্রদান করে জয় যুক্ত করবার বিন¤্র অনুরোধ করছি। জয় হোক তারুণ্যের।
