ভোলা পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ওমর ফারুকের মনোনয়নপত্র দাখিল

ভোলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভোলা জেলা নির্বাচন অফিসে ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে তার মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন।
মনোনয়নপত্র জমা শেষে কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃওমর ফারুক বলেন আমি বিগত দিনের মত ৬নং ওয়ার্ড বাসীর সুখে-দুখে সব সময় পাশে থাকতে চাই। করোনাকালীন সময় আমি সব সময় ওয়ার্ডেও জনগণের সুখে-দুখে একসাথে ছিলাম, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ। সন্ত্রাস, ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলবো। এবং ৬ নংওয়ার্ডকে সকলের সহযোগিতায় একটি সুন্দর মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো, তাই সকলের ভালোবাসা, দোয়া, ও আশীর্বাদের পাশাপাশি সহযোগিতা কামনা করি।
কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ওমর ফারুকের সাথে উপস্থিত ছিলেন ভোলা পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি মফিজ মিলিটারি ও কাউন্সিলর পদপ্রার্থীর ছোট ভাই ভোলা পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আলহাজ মোঃ ওমর ফারুক একজন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। ২০১৫ সালের ভোলা পৌরসভা নির্বাচনে তিনি ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।