সর্বশেষঃ

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ভোলা জেলা শাখার শোক

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দুলালের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উপজেলা এসোসিয়েশন ভোলা জেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ। তিনি এক শোক বার্তায় বলেন, নাছির উদ্দিন দুলাল ছিলেন একজন সৎ, আদর্শবান রাজনীতিবীদ। তার মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের অপূরনীয় ক্ষতি হয়েছে, তা কোন ভাবে পূরণ সম্ভব নয়। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, নাছির উদ্দিন দুলাল গত ২১ জানুরয়ারী ঢাকার সদর ঘাট থেকে সিএনজি যোগে উত্তরায় যাওয়ার সময় শান্তি নগর এলাকায় রানা গ্রুপের মাটি টানার একটি ট্রাক নাছির উদ্দিন দুলাল ও তার স্ত্রীকে বহন করা সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজির ড্রাইভার ঘটনাস্থলে নিহত হলেও তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।