ভোলার আলীনগর ইউনিয়নে বিএনপি-যুবদলের নেতাদের রোগমুক্তির কামনায় বিভিন্ন মসজিদে দোয়া

ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী শুক্রবার ও ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ভোলা জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজীর আশু রোগমুক্তি কামনায় ২৯ জানুয়ারি শুক্রবার জুময়ার নামজ শেষে মাদ্রাসা বাজার মনির উদ্দিন জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার মোহতামিম ও মনির উদ্দিন জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তৈয়বুর রহমান।
এছাড়া ভোলা জেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজী, যুবদলের সভাপতি আলহাজ জামাল উদ্দিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের আশু রোগমক্তি কামনায় ২৮ জানুয়ারী বৃহস্পতিবার বাদ আছর আলীনগর বাশতলা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হানিফ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শোয়েব, ভোলা সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আওলাদ হোসেন বাহার, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বাছেদুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ নাসির ফরাজী, আলীনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহীম দেওয়ান, যুব নেতা মোহাম্মদ আতিক মিয়াজী, মোশারফ হোসেন বাহার, জহিরুল ইসলাম রিপন, শরীফ মাহমুদ, আব্বাস উদ্দিন, মোঃ নিরব, আবির, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ কবির হোসেন, ছাত্রনেতা চাঁদ সোলায়মান, সুজন, মাহমুদুল হাসান, রাকিবসহ আলীনগর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
